ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে? ওষুধ খেয়েও নিয়ন্ত্রণে থাকছে না শর্করার মাত্রা?
Image Source: istockphoto.com
ওয়েলনেস কোচ রাজ গণপথের মতে, শুধুমাত্র জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনেই ওষুধ ছাড়াই আপনি সুগার বাগে আনতে পারেন।
Image Source: istockphoto.com
তিনি এমন 3টি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন, যা টানা 3 মাস করলে আপনি নিজেই ম্যাজিকের মতো ফল পাবেন।
Image Source: istockphoto.com
টিপ 1 - ফাইবার দিয়ে শুরু করুন। দুপুরের বা রাতের খাবার খাওয়ার আগে এক বাটি ফাইবার সমৃদ্ধ সবজি অবশ্যই খান।
Image Source: istockphoto.com
টিপ 2 - খাওয়ার পর হাঁটা। প্রতিবার ভারী খাবার খাওয়ার পর অন্তত 15 থেকে 20 মিনিট নিয়ম করে হাঁটাহাঁটি করুন।
Image Source: istockphoto.com
এটি সবথেকে শক্তিশালী উপায়। হাঁটার ফলে পেশি গ্লুকোজ শুষে নেয়, যার ফলে ইনসুলিন ছাড়াই রক্তে শর্করার মাত্রা কমে আসে।
Image Source: istockphoto.com
টিপ 3 - শর্করার বদলে প্রোটিন। আপনার খাবারের প্লেট থেকে 20 ভাগ শর্করা (ভাত/রুটি) কমিয়ে সেখানে প্রোটিন যুক্ত করুন।
Image Source: istockphoto.com
ইডলি, দোসা বা ভাতের পরিমাণ কমিয়ে ডাল, ডিম, মাছ, পনির, টোফু বা মাংস বেশি করে পাতে নিন।
Image Source: istockphoto.com
প্রোটিন পেট অনেকক্ষণ ভরা রাখে এবং শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। এতে ওজন কমাতেও সুবিধা হয়।
Image Source: istockphoto.com
তবে আপনার যদি ডায়াবেটিস অনেক বেশি থাকে বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে, তবে এই নিয়মগুলো শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Image Source: istockphoto.com
ওষুধ ছাড়াই সুস্থ থাকতে আজ থেকেই এই অভ্যাসগুলো গড়ে তুলুন। আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের ফলো করুন।
Image Source: istockphoto.com