বাতাসে এখন বসন্তের আমেজ। কখনও ত্বক টানছে, আবার কখনও ঘামে ভিজে যাচ্ছে মুখ। এই সময়ে ত্বকের হাল বেহাল হচ্ছে না তো? 

List

Image Source: istockphoto.com

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ত্বক খুব স্পর্শকাতর হয়ে পড়ে। এখনই যত্ন না নিলে ব্রণ, র‍্যাশ বা ফুসকুড়ির সমস্যায় ভুগতে হতে পারে। 

List

Image Source: istockphoto.com

টিপ 1 - দিনে দু’বার মুখ ধোওয়া। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে—এই দুই সময় ফেসওয়াশ করা মাস্ট! 

List

Image Source: istockphoto.com

এতে লোমকূপে জমে থাকা ধুলোবালি ও অতিরিক্ত তেল পরিষ্কার হয়। ফলে ব্রণর ঝুঁকি অনেকটাই কমে যায়। 

List

Image Source: istockphoto.com

টিপ 2 - সঠিক ময়েশ্চারাইজার। এই সময় ভারী ক্রিম মাখলে ঘাম হয়, আবার না মাখলে ত্বক টানে। তাহলে কী করবেন? 

List

Image Source: istockphoto.com

এখন বেছে নিন হালকা বা জেল-বেসড (Gel-based) ময়েশ্চারাইজার। এটি ত্বককে তেলতেলে না করেই আর্দ্র রাখে। 

List

Image Source: istockphoto.com

ভিটামিন-বি বা হাইলুরনিক অ্যাসিড যুক্ত ক্রিম এই আবহাওয়ার জন্য সেরা। এটি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায়। 

List

Image Source: istockphoto.com

টিপ 3 - সানস্ক্রিনে না নয়। কড়া রোদ নেই ভেবে সানস্ক্রিন বাদ দেবেন না। বসন্তের রোদও ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। 

List

Image Source: istockphoto.com

সানস্ক্রিন ত্বককে সানবার্ন, পিগমেন্টেশন এবং কালচে ছোপ পড়া থেকে বাঁচায়। তাই বাইরে বেরোনোর আগে এটি ভুলবেন না। 

List

Image Source: istockphoto.com

টিপ 4 - ডায়েট ও জল। শুধু মাখলেই হবে না, ভেতর থেকে আর্দ্রতা জোগান। দিনে অন্তত 3-4 লিটার জল পান করুন। 

List

Image Source: istockphoto.com

পাতে রাখুন সজনে ফুল বা নিম পাতা। এগুলো রক্ত পরিষ্কার করে এবং এই মরশুমের ত্বকের সমস্যা ও পক্স প্রতিরোধে সাহায্য করে। 

List

Image Source: istockphoto.com

এই নিয়মগুলো মেনে চললেই বসন্তে আপনার ত্বক থাকবে ফুলের মতো সুন্দর। আরও স্কিন কেয়ার টিপস পেতে আমাদের ফলো করুন। 

List

Image Source: istockphoto.com