NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে Na না জমে H₂ ও অ্যানোডে Cl₂ না হয়ে O₂ কেন উৎপন্ন হয়?

Souvick

Home » NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে Na না জমে H₂ ও অ্যানোডে Cl₂ না হয়ে O₂ কেন উৎপন্ন হয়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে Na ধাতু জমা না হয়ে H₂ গ্যাস ও অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে Na ধাতু জমা না হয়ে H₂ গ্যাস ও অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন?

NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে Na ধাতু জমা না হয়ে H₂ গ্যাস ও অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন?

জলে দ্রবীভূত অবস্থায় NaCl বিয়োজিত হয়ে Na⁺ ক্যাটায়ন ও Cl⁻ অ্যানায়ন উৎপন্ন করে। একই সঙ্গে সামান্য পরিমাণ জলের অণু বিয়োজিত হয়ে H⁺ ও OH⁻ আয়ন উৎপন্ন করে।

NaCl(aq) → Na⁺(aq) + Cl⁻(aq);
H₂O(l) ⇌ H⁺(aq) + OH⁻(aq)

Pt তড়িৎদ্বারের সাহায্যে দ্রবণে তড়িৎ চালনা করলে Na⁺ ও H⁺ আয়ন উভয়ই ক্যাথোডে আকৃষ্ট হয়। Na⁺ আয়ন, H⁺ আয়ন অপেক্ষা অধিক তড়িৎ-ধনাত্মকধর্মী। তাই Na⁺ আয়ন অপেক্ষা H⁺ আয়নের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি হওয়ায় H⁺ আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ H পরমাণু ও পরে দুটি H পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হয়। অর্থাৎ ক্যাথোডে H₂ গ্যাস উৎপন্ন হয়।

অন্যদিকে OH⁻ ও Cl⁻ আয়ন উভয়ই অ্যানোডে আকর্ষিত হয়। কিন্তু তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে OH⁻ আয়ন, Cl⁻ আয়ন অপেক্ষা নীচে অবস্থিত হওয়ায় OH⁻ আয়নের ইলেকট্রন বর্জনের প্রবণতা Cl⁻ আয়ন অপেক্ষা বেশি হয়। ফলে OH⁻ আয়ন অ্যানোডে গিয়ে প্রয়োজনীয় ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়। OH মূলকগুলি পরস্পর যুক্ত হয়ে H₂O ও O₂-তে পরিণত হয়।

ক্যাথোড বিক্রিয়া – H⁺ + e⁻ → H; H + H → H₂↑
অ্যানোড বিক্রিয়া – OH⁻ – e⁻ → OH; 4OH → 2H₂O + O₂↑

তাই NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে Na ধাতু জমা না হয়ে H₂ গ্যাস ও অ্যানোডে ক্লোরিনের পরিবর্তে O₂ গ্যাস উৎপন্ন হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “NaCl -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে Na ধাতু জমা না হয়ে H₂ গ্যাস ও অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ