পর্যায় ও শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কেমন পরিবর্তিত হয়?

Souvick

Home » পর্যায় ও শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কেমন পরিবর্তিত হয়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে কোনো পর্যায় বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়? পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পর্যায়-সারণিতে কোনো পর্যায় বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়? পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়?

পর্যায়-সারণিতে কোনো পর্যায় বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়?

যে-কোনো পর্যায়ের 1 নং শ্রেণি থেকে শুরু করে যত ডান দিকে যাওয়া যায় মৌলের ধাতব ধর্ম কমতে থাকে এবং অধাতব ধর্ম বাড়তে থাকে। কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ তথা আকার হ্রাস পায় ও নিউক্লিয় আধান বৃদ্ধি পায়। ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয় আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পায় এবং মৌলগুলির ইলেকট্রন ত্যাগের প্রবণতা হ্রাস পায়।

3 নং পর্যায়ে মৌলগুলির ধাতব ধর্মের ক্রম – Na > Mg > Al > Si > P > S > Cl

পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়?

পর্যায় সারণিতে একই শ্রেণিতে যেসব মৌল আছে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে ধাতব ধর্ম বাড়ে ও অধাতব ধর্ম কমে। কারণ শ্রেণি বরাবর ওপর থেকে নীচের দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ তথা আকার ক্রমশ বৃদ্ধি পায়। ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমতে থাকে এবং মৌলগুলির যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়।

2 নং শ্রেণির মৌলগুলির ধাতব ধর্মের ক্রম – Be < Mg < Ca < Sr < Ba


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পর্যায়-সারণিতে কোনো পর্যায় বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়? পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির ধাতব ও অধাতব ধর্ম কীভাবে পরিবর্তন হয়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ