শরীর গড়তে বা ওজন কমাতে হাই-প্রোটিন ডায়েট করছেন? অজান্তেই নিজের শরীরের বড় ক্ষতি করছেন না তো?
Image Source: istockphoto.com
পেশি গঠন থেকে শুরু করে চুল ও নখ ভালো রাখা—সুস্থ শরীরের জন্য প্রোটিনের কোনো বিকল্প নেই। ওজন কমানোর জন্যও এটি সেরা।
Image Source: istockphoto.com
কিন্তু সমস্যা হলো, শুধু প্রোটিন খাওয়ার চক্করে অনেকেই শরীরের অন্যান্য পুষ্টির দিকে নজর দেন না। এতেই ঘটে বিপত্তি।
Image Source: istockphoto.com
পর্যাপ্ত জল না খাওয়া। মনে রাখবেন, আপনি যত বেশি প্রোটিন খাবেন, আপনার শরীরে জলের চাহিদা তত বেশি বাড়বে।
Image Source: istockphoto.com
জল কম খেলে কিডনিতে পাথর জমা বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হয়।
Image Source: istockphoto.com
এছাড়াও শরীরে জলের অভাবে প্রচণ্ড মাথাব্যথা, ক্লান্তি এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
Image Source: istockphoto.com
ফাইবার বাদ দেওয়া। প্রোটিন বেশি খাচ্ছেন বলে ফাইবার বাদ দেবেন না। ফাইবার ছাড়া খাবার ঠিকমতো হজম হয় না।
Image Source: istockphoto.com
পাতে পর্যাপ্ত ফাইবার না থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনাকে ভোগাবেই। তাই প্রোটিনের সঙ্গে ডাল, ছোলা বা কলাই অবশ্যই রাখুন।
Image Source: istockphoto.com
পাতে পর্যাপ্ত ফাইবার না থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনাকে ভোগাবেই। তাই প্রোটিনের সঙ্গে ডাল, ছোলা বা কলাই অবশ্যই রাখুন।
Image Source: istockphoto.com
ফল ও সবজি না খেলে শরীরে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মারাত্মক ঘাটতি তৈরি হতে পারে।
Image Source: istockphoto.com
সবজি না খাওয়ার ফলে পটাশিয়ামের অভাবে পেশিতে টান ধরা, গ্যাস-অম্বল এবং রক্তচাপ ওঠানামার মতো সমস্যা দেখা দেয়।
Image Source: istockphoto.com
তাই কিডনি ও শরীর সুস্থ রাখতে প্রোটিনের সঙ্গে সবজি ও জল সঠিক পরিমাণে খান। আরও টিপস পেতে আমাদের ফলো করুন।
Image Source: istockphoto.com