এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনে কীরূপ পরিবর্তন এসেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনে কীরূপ পরিবর্তন এসেছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
বাংলায় মহাবিদ্রোহের সূচনা হলেও শিক্ষিত বাঙালি সমাজ ছিল সরাসরি বিদ্রোহের বিরোধী তথা বিদ্রোহ দমনে ইংরেজের সমর্থক। শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিল বিদ্রোহীরা জয়লাভ করলে ভারতে পুনরায় ‘মুঘল শাসনের দুর্দিন’ ফিরে আসবে। মধ্যযুগীয় গোড়া মুসলিম শাসন অপেক্ষা কোম্পানির প্রগতিশীল শাসনকে তারা অনেক বেশি কাম্য মনে করেছিল। তা ছাড়া আধুনিক পাশ্চাত্য শিক্ষা মধ্যবিত্ত বাঙালি সমাজের কাছে খুলে দিয়েছিল ব্রিটিশের অধীনে কর্মসংস্থানের সুযোগ। নবজাগরিত বাঙালি সমাজ তাই ব্রিটিশ শাসনের দীর্ঘায়ু কামনা করেছিল।
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনে কীরূপ পরিবর্তন এসেছিল?
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অভিঘাতে ভারতে কোম্পানির শাসনের উপর যবনিকা নেমে আসে, পরিবর্তে সূচিত হয় ব্রিটিশ পার্লামেন্টের প্রত্যক্ষ তথা মহারানির পরোক্ষ শাসন। 1858 খ্রিস্টাব্দের ‘উন্নততর ভারত শাসন’ আইনে ব্রিটিশ পার্লামেন্টের 15 জন প্রতিনিধিকে নিয়ে প্রতিষ্ঠিত হয় ভারত শাসন বিষয়ক সর্বোচ্চ সংস্থা – ‘কাউন্সিল অফ স্টেট’ এবং এর প্রধান নিযুক্ত হন ‘ভারত সচিব’। এই সংস্থাই ভারত শাসন বিষয়ে চূড়ান্ত নীতি নির্ধারণ করে এবং শেষ পর্যন্ত মহারানির নামমাত্র সম্মতিতে তা আইনে পরিণত হয়। ভারতে অবস্থিত ‘ভাইসরয়’ নামধারী রাজপ্রতিনিধি এই আইন মোতাবেক ভারত শাসন করতে থাকেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনে কীরূপ পরিবর্তন এসেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ প্রশাসনে কীরূপ পরিবর্তন এসেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment