জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জলচক্র বলতে কী বোঝো জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ -
জলচক্র বলতে কী বোঝো জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ –

জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ।

জলচক্র –

সূর্যালোকের তাপে ভূপৃষ্ঠের জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পরূপে ওপরের দিকে উঠে যায় এবং শীতল হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করে। এই মেঘ বাতাসের থেকে ভারী হওয়ায় তা আর ভেসে বেড়াতে না পেরে মাধ্যাকর্ষণ শক্তির টানে তুষার বা বৃষ্টিপাত রূপে পৃথিবীতে পতিত হয়। এই জল নদী, সমুদ্র বা অন্যান্য জলাশয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসে। এভাবে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমন্ডলে জলের চক্রাকার আবর্তনকে ‘জলচক্র’ (Hydro-logical Cycle) বলে। এর মাধ্যমে পৃথিবীর জলের ভারসাম্য বজায় থাকে।

জলচক্র সৃষ্টির পদ্ধতি –

  • প্রথমত – সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুকুর প্রভৃতি থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়।
  • দ্বিতীয়ত – এই জলীয়বাষ্প হালকা হওয়ায় উপরে ওঠে ও ক্রমশ লীনতাপ ত্যাগ করে ঠান্ডা হতে থাকে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে।
  • তৃতীয়ত – এই মেঘ থেকে বৃষ্টিপাতের মাধ্যমে জল ভূপৃষ্ঠে ও বারিমন্ডলে পুনরায় ফিরে আসে।
জলচক্র

জলচক্র কেন গুরুত্বপূর্ণ?

জলচক্র পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি

জলের সরবরাহ করে – পৃথিবীর নানা জায়গায় জল পৌঁছে দেয়, যা গাছপালা, প্রাণী এবং মানুষের জন্য প্রয়োজনীয়।
পরিবেশ ঠিক রাখে – বন, নদী ও সমুদ্রের মতো প্রাকৃতিক পরিবেশকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
আবহাওয়া নিয়ন্ত্রণ করে – বৃষ্টি ও তাপমাত্রার মাধ্যমে পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে।
মানুষের প্রয়োজন মেটায় – খাওয়া, কৃষিকাজ ও কারখানার কাজে ব্যবহারের জন্য মিঠা জল দেয়।
গাছকে খাবার তৈরি করতে সাহায্য করে – গাছপালাকে জল দেয়, যার মাধ্যমে তারা সালোকসংশ্লেষণ করে খাবার বানায়।
খনিজ ছড়িয়ে দেয় – বৃষ্টির জল মাটি ও শিলা থেকে খনিজ পদার্থ নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
তাপ বণ্টন করে – সূর্যের তাপ বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়, যেমন: মেঘ তৈরি করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ।” নিয়ে আলোচনা করেছি। এই “জলচক্র বলতে কী বোঝো? জলচক্র সৃষ্টির পদ্ধতি ও গুরুত্ব লেখ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর