রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?

রম্পা বিদ্রোহ কী?

অসহযোগ আন্দোলনের অন্তিম পর্যায়ে (1922-1924 খ্রিস্টাব্দ) অন্ধ্রপ্রদেশের উত্তর গোদাবরী অঞ্চলে তরুণ গান্ধিবাদী নেতা আল্লুরী সীতারাম রাজুর নেতৃত্বে স্থানীয় রম্পা উপজাতির বিদ্রোহ ‘রম্পা বিদ্রোহ’ বা ‘রুম্পা বিদ্রোহ’ নামে পরিচিত।

রম্পা বিদ্রোহের কারণ –

  • সরকারি বনবিভাগ আইন করে রম্পা উপজাতির অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল। আদিবাসী মানুষের অরণ্য থেকে জ্বালানি কাঠ সংগ্রহ, বনভূমিতে গোচারণ এবং স্থানান্তর কৃষি ‘পেড়ু’ নিষিদ্ধ করে দিয়েছিল।
  • জমিদারদের অত্যাচার, অতিরিক্ত রাজস্ব আরোপ এবং মহাজনি শোষণ রম্পা উপজাতিকে বিদ্রোহী করে তুলেছিল।
  • সর্বোপরি অরণ্য ও পার্বত্য অঞ্চলে সড়ক নির্মাণ ও অন্যান্য কাজে আদিবাসীদের বেগার শ্রমদানে বাধ্য করা হত।

‘ম্যানম বীরুদু’ সীতারাম রাজু –

আল্লুরী সীতারাম রাজুর সুদক্ষ নেতৃত্বে বিদ্রোহীরা গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যায়। অবশেষে 1924 খ্রিস্টাব্দে 6ই মে চিন্তাপল্লে বনের ‘কয়ুরু’ গ্রামে সীতারাম রাজু আটকে পড়েন। নৃশংস ব্রিটিশ সৈন্য তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফায়ারিং স্কোয়াডের গুলিতে ঝাঁঝরা করে দেয়। স্থানীয় জনগণ তাঁকে ‘ম্যানম বীরুদু’ বা ‘জঙ্গলের নায়ক’ উপাধিতে ভূষিত করেন।

রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?

অসহযোগ আন্দোলন চলাকালে 1922-1924 খ্রিস্টাব্দে অন্ধ্রের গোদাবরী উপত্যকায় আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রম্পা উপজাতির মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে শামিল হয়েছিল। বিদ্রোহের প্রধান কারণ ছিল – অরণ্য আইনের মাধ্যমে রম্পা উপজাতির মানুষদের অরণ্য থেকে জ্বালানী সংগ্রহ এবং অরণ্যে অবাধ গোচারণে বাধা দান। সর্বোপরি অরণ্য ও পার্বত্য অঞ্চলে রাস্তা তৈরি এবং অন্যান্য গঠনমূলক কাজে রম্পাদের বেগার শ্রমদানে বাধ্য করার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ কেন হয়েছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর