কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।

কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।

1930 -এর দশক থেকে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার ঘটতে শুরু করে। ইতিহাসের এই সন্ধিক্ষণে আবির্ভূত হয় ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল’।

কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা –

1934 খ্রিস্টাব্দে বোম্বাই-এ জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয় ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল’। প্রথম সভাপতি মনোনীত হন আচার্য নরেন্দ্র দেব আর প্রথম সম্পাদক হন জয়প্রকাশ নারায়ণ। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, মিনু মাসানি প্রমুখ ছিলেন বিশেষ উল্লেখযোগ্য।

কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য –

কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রধান উদ্দেশ্য ছিল –

  • কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীকে সুদৃঢ় করা
  • শ্রমিক-কৃষকদের স্বার্থ রক্ষা ও স্বাধীনতা আন্দোলনে তাদের শামিল করা।

কংগ্রেস সমাজতন্ত্রী দলের লক্ষ ও কর্মসূচি –

কংগ্রেস সমাজতন্ত্রী দল একগুচ্ছ লক্ষ ও কর্মসূচি পূরণে শামিল হয়েছিল –

  • কৃষক ও শ্রমিক শ্রেণিকে একজোট করে তাদের অর্থনৈতিক দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করা,
  • জাতীয়তাবাদের সুষ্ঠ প্রসার ঘটিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে উপনীত হওয়া,
  • যত শীঘ্র সম্ভব স্বাধীনতা অর্জন করা,
  • সর্বনিম্ন মজুরির হার নির্ধারন করে প্রতিটি মানুষকে তার ন্যায্য পাওনা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া,
  • কর্মের অধিকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দান,
  • দেশীয় সামন্ত রাজা ও জমিদার শ্রেণির উচ্ছেদ ঘটানো,
  • কৃষিঋণ মুকুব ও কৃষকদের মধ্যে সরকারি খাস জমির সুষম বণ্টন,
  • উৎপাদন বিষয়ক সকল প্রতিষ্ঠান তথা শিল্প সংস্থাগুলিকে সমাজতান্ত্রিক ভিত্তির উপর গড়ে তোলা প্রভৃতি।

কংগ্রেস সমাজতন্ত্রী দলের মন্তব্য –

সমাজতন্ত্রীদের আন্তরিক প্রচেষ্টাতেই সুভাষচন্দ্র, গান্ধিজির প্রবল আপত্তি অগ্রাহ্য করে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এদের প্রচেষ্টাতেই পরবর্তীকালে ভারতভূমিতে গড়ে ওঠে সক্রিয় বামপন্থী আন্দোলন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর