বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?

বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?

নরেন্দ্রনাথ ভট্টাচার্য M.N. Roy বা মানবেন্দ্রনাথ রায় নামেই ইতিহাসে সমধিক পরিচিত। ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম ও বামপন্থী আন্দোলনের ইতিহাসে তিনি এক স্মরণীয় ব্যক্তিত্ব।

বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?

বামপন্থী আন্দোলনের বিকাশে বিপ্লবী মানবেন্দ্রনাথ –

প্রথম জীবনে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মানবেন্দ্রনাথ রায়। বাংলার বিখ্যাত বিপ্লবী বাঘাযতীন ছিলেন তাঁর মন্ত্রগুরু। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘাযতীনের নির্দেশে তিনি জার্মানি থেকে অস্ত্র সংগ্রহ করতে যান। তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর দলেরও সক্রিয় সদস্য ছিলেন।

মেক্সিকো ও আমেরিকায় মানবেন্দ্রনাথ –

বুড়িবালামের যুদ্ধে বাঘাযতীনের মৃত্যু হলে তিনি প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও পরে মেক্সিকোতে আত্মগোপন করেন। মেক্সিকোতে থাকাকালীন 1920 খ্রিস্টাব্দে ‘দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক’ সম্মেলনে যোগদান করেন। এখানে স্বয়ং লেনিন তাঁকে অভিবাদন জানান।

ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা –

রুশ বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জী, মহম্মদ আলি সহ চব্বিশ জন প্রবাসী ভারতীয় বিপ্লবীদের নিয়ে রাশিয়ার তাসখণ্ডে 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন। তাঁর সম্পাদনায় ‘ভ্যানগার্ড’ পত্রিকাটি ভারতীয় কমিউনিস্টদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ও মানবেন্দ্রনাথ রায় –

কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বা কমিনটার্ন-এ ভারতীয় প্রতিনিধিরূপে এক দশকেরও বেশি সময় ধরে যুক্ত থাকেন মানবেন্দ্রনাথ রায়। কিন্তু শেষপর্যন্ত মতাদর্শগত পার্থক্যের কারণে 1930 খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হন।

র‍্যাডিকাল ডেমোেক্রটিক পার্টি গঠন –

1930 খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তনের পর তিনি ক্রমে তাঁর বামপন্থী মতাদর্শ থেকে সরে আসেন এবং একজন প্রগতিশীল মানবতাবাদীরূপে আত্মপ্রকাশ করেন। 1940 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন র‍্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি।

বামপন্থী আন্দোলনের বিকাশের মন্তব্য –

ভারতে কমিউনিস্ট ভাবধারা প্রচার এবং গোড়ার দিকের কমিউনিস্ট আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে মানবেন্দ্রনাথ ছিলেন অগ্রণী পুরুষ। একাধিক গুরুত্বপূর্ণ আঙ্গিকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” নিয়ে আলোচনা করেছি। এই “বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিলেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর