জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?

জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?

1920 খ্রিস্টাব্দের পর থেকে জাতীয় কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক প্রবনতার প্রসার ঘটতে শুরু করে। ইতিহাসসূত্র পর্যালোচনায় এর পশ্চাতে নিম্নলিখিত কারণগুলিকে দায়ী করা যায়।

কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থার বিকাশের কারণ –

  • রুশ বিপ্লব – 1917 খ্রিস্টাব্দে বলশেভিক দলের প্রচেষ্টায় রুশ বিপ্লবের সাফল্য ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার ঘটায়। বিপিনচন্দ্র পাল লিখেছেন – “জারের স্বৈরতন্ত্র ধ্বংস হওয়ার পর সারা পৃথিবীতে এক নতুন শক্তির উদ্ভব হয়েছে, জনগণের শক্তি।”
  • কৃষক-শ্রমিক আন্দোলনে জাতীয় কংগ্রেসের অনীহা – বুর্জোয়া নেতৃত্বে পরিচালিত জাতীয় কংগ্রেস কখনোই শ্রমিক-কৃষক আন্দোলনকে জাতীয় আন্দোলনের মূল ধারার সঙ্গে যুক্ত করতে চায়নি। শ্রমিক-কৃষক সমস্যা ও আন্দোলন নিয়ে গান্ধিজির নীতিও তেমন স্পষ্ট ছিল না। ফলত, শ্রমিক-কৃষকদের প্রতি সহানুভূতিশীল যুবনেতারা সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন।
  • অর্থনৈতিক মহামন্দার প্রভাব – 1929 খ্রিস্টাব্দের মহামন্দা পুঁজিবাদী ব্যবস্থায় কঙ্কালসার চেহারাটাকে উন্মুক্ত করে দেয়। মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় প্রথিত হয় যে, সমাজতন্ত্রই অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির একমাত্র পথ।
  • সমাজতান্ত্রিক পত্র-পত্রিকার প্রভাব – ইতিহাসের এই পর্বে বিভিন্ন পত্রপত্রিকা, যেমন – ‘সোশ্যালিস্ট’, ‘ইনকিলাব’, ‘গণবাণী’, ‘লাঙল’, ‘লেবার কিষান গেজেট’, ‘কীর্তি’ প্রভৃতি ভারতে সমাজতান্ত্রিক মতাদর্শকে জনপ্রিয় করে তোলে।

কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থার বিকাশের মন্তব্য –

উপরিউক্ত কারণগুলির সম্মিলিত ফলস্বরূপ 1920 -র দশক থেকে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীর আবির্ভাব ঘটতে থাকে। এদের প্রচেষ্টাতেই পরবর্তীকালে ভারতভূমিতে গড়ে ওঠে সক্রিয় বামপন্থী আন্দোলন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী চিন্তাধারা বিকশিত হয়েছিল কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর