এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশ-গ্রহণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশ-গ্রহণ সম্পর্কে লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশ-গ্রহণ সম্পর্কে লেখো।
গান্ধি-পরিচালিত অসহযোগ আন্দোলন সূত্রে ভারতের বিভিন্ন প্রান্তে শ্রমিক অন্দোলন যথেষ্ট অগ্রগতি লাভ করে। ইতিহাসের এই পর্বে মূলত অর্থনৈতিক কারণে একাধিক শ্রমিক আন্দোলন বা ধর্মঘট সংঘটিত হলেও অসহযোগ -এর মন্ত্রই ছিল এইগুলির পশ্চাতের প্রধান প্রেরণা স্বরূপ।
অসহযোগ পর্বে শ্রমিক আন্দোলন
অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির শিল্প ধর্মঘট –
1920 খ্রিস্টাব্দে ভারতের প্রায় সমস্ত শিল্পক্ষেত্রেই শ্রমিক শ্রেণি ধর্মঘট পালন করে। এই সময় শুধু বাংলাতেই প্রায় 137টি শ্রমিক ধর্মঘট সংঘটিত হয়। কলকাতার ট্রাম কোম্পানির কর্মীরা প্রথমে মজুরী বৃদ্ধির দাবিতে (নভেম্বর 1920 খ্রিস্টাব্দ) এবং পরে শ্রমিক ছাঁটাই-এর প্রতিবাদে (জানুয়ারি 1921 খ্রিস্টাব্দে) ধর্মঘট ডাকে। 1920 খ্রিস্টাব্দে কলকাতা, দিল্লি ও সিমলার প্রেসে ধর্মঘট পালিত হয়। এক ইউরোপীয় অফিসার শ্রমিকদের মাথা থেকে গান্ধি টুপি খুলে নিলে তার প্রতিবাদে 1921 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর কলকাতা বন্দরের প্রায় 5000 জন শ্রমিক কাজ বন্ধ করে ধর্মঘটে শামিল হয়। 1921 খ্রিস্টাব্দের নভেম্বরে প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে কংগ্রেস বয়কটের ডাক দেয়। কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে ভারতব্যাপী শ্রমিক ধর্মঘট পালিত হয়।
1922 খ্রিস্টাব্দে বোনাসের দাবিতে গুজরাটের সুরাটে প্রায় 3000 জন সুতাকল শ্রমিক ধর্মঘট সংগঠিত করে। 1923 খ্রিস্টাব্দে আহমেদাবাদে বস্ত্রশিল্প ক্ষেত্রে মজুরী শতকরা 20 ভাগ কমিয়ে দেওয়া হলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। 1924 খ্রিস্টাব্দে মজুরী কমানোর প্রতিবাদে বোম্বাইয়ে বস্ত্রশিল্প কারখানাগুলিতে দেড় লক্ষেরও বেশি শ্রমিক ধর্মঘট শুরু করে। বেঙ্গল-নাগপুর রেলওয়ের শ্রমিকরা একটানা 26 দিন ধর্মঘট চালায়। লিলুয়ার রেল শ্রমিকরা এবং চেঙ্গাইল, বাউরিয়ার চটকল শ্রমিকরাও ইতিহাসের এই সন্ধিক্ষণে ধর্মঘটে শামিল হয়।
অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির মন্তব্য –
অসহযোগ আন্দোলনে ভারতীয় শ্রমিক শ্রেণি যেভাবে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক লড়াইয়ে নিজেদেরকে শামিল করেছিল, ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে তা এক অনন্য নজির।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশ-গ্রহণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণির অংশ-গ্রহণ সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment