এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী?
1942 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিচালনায় এবং গান্ধিজির নেতৃত্বে “ভারত ছাড়ো” আন্দোলন শুরু হলে কমিউনিস্ট পার্টি তার বিরোধীতা করে এবং শ্রমিক, কৃষক, মজুরদের এই আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দেয়। তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় ইংল্যান্ড যখন প্রাথমিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তখন তাকে আঘাত না করে জাতীয় কংগ্রেস পরোক্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদকেই সুবিধা পাইয়ে দিয়েছিল।
ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল?
1942 খ্রিস্টাব্দের 9ই অগাস্ট ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। কিন্তু এই আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল নামমাত্র। ভারতের কমিউনিস্টরা “ভারত ছাড়ো আন্দোলনে” শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলনে অংশগ্রহণ করতে নিষেধ করেছিল। কারণ –
1941 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া নাৎসীবাদী জার্মানি দ্বারা আক্রান্ত হলে, সোভিয়েত রাশিয়া ইংল্যান্ডের সঙ্গে মিত্রপক্ষে যোগদান করে। এর ফলে ভারতের কমিউনিস্টরা ব্রিটিশ বিরোধী নীতি ত্যাগ করে এবং যেহেতু ব্রিটেন সোভিয়েত রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ তাই তারা ব্রিটিশ বিরোধিতা থেকে দূরে সরে আসে।
অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের কমিউনিস্ট পার্টি এই যুদ্ধ সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে অভিহিত করে ‘এক পাই নয় এক ভাই নয়’ বলে ধ্বনি তুলে এই যুদ্ধে ভারত থেকে এক পাই এবং একটি মানুষকেও না পাঠাবার জন্য প্রচার করেছিল। শুধু তাই নয়, কমিউনিস্টরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্রিটিশ ও রাশিয়ার যুদ্ধকে ‘জনযুদ্ধ’ আখ্যা দেয়। তাদের শ্রমিক নীতিতে পরিবর্তন আসে। কমিউনিস্টরা ট্রেড ইউনিয়নগুলিকে ধর্মঘট ও আন্দোলন করে সরকারকে বিব্রত না করার নির্দেশ দেয়। কমিউনিস্টরা চেয়ে ছিল উৎপাদন ও যুদ্ধ প্রয়াস যাতে ব্যহত না হয় সেই উদ্দেশ্যে শ্রমিকদের ধর্মঘটের পথে না গিয়ে কারখানার মালিকদের সঙ্গে সহযোগিতা করতে।
কমিউনিস্টদের এই দুমুখো নীতিকে কিছু রাজ্যের শ্রমিক ভয়ে সমর্থন করেছিল, যেমন – কেরলের শ্রমিকরা। তবে বোম্বাই, গুজরাট, বিহার, দিল্লি, কানপুর, নাগপুর মাদ্রাজ, কোয়েম্বাটুর, কলকাতা ইত্যাদি স্থানে ছড়িয়ে পড়ে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment