মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?

মাদারি পাশি কে ছিলেন?

যুক্তপ্রদেশের এক বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারি পাশি। কৃষকদের ওপর মাত্রাতিরিক্ত করারোপ, অনাদায়ে অত্যাচার, জমি বাজেয়াপ্ত করণ, বেগার শ্রমদান প্রথা প্রভৃতির বিরুদ্ধে যুক্তপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলের কৃষকদের সংঘবদ্ধ করে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে কৃষকরা যে-কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেয়। তাই এই আন্দোলন ইতিহাসে ‘একা’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে। শেষপর্যন্ত 1922 খ্রিস্টাব্দে মাদারি পাশির গ্রেপ্তার এবং অনুচরবর্গের নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বিদ্রোহের বেদনার্ত পরিসমাপ্তি ঘটে।

মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?

অসহযোগ আন্দোলনের সময়ে (1921-1922 খ্রিস্টাব্দ) যুক্তপ্রদেশের (বর্তমান উত্তর প্রদেশের) বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারি পাশি (অনুন্নত সম্প্রদায়ের) তাঁর নেতৃত্বে যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে “একা” আন্দোলন বা “একতা” আন্দোলন সংঘটিত হয়েছিল।

“একতা” বা “একা” সমাবেশে কৃষকদের শপথ –

  • যথাসময়ে কর দেবে কিন্তু অতিরিক্ত কর দেবে না,
  • জমি থেকে উৎখাত করলেও জমি ছেড়ে চলে যাবে না,
  • বেগার শ্রম দেবে না,
  • অপরাধীদের কোনোভাবে সাহায্য করবে না, এবং
  • পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবে।

কৃষকরা মূলত অত্যধিক রাজস্ব বৃদ্ধি, বাড়তি কর আদায়, জমি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ, বেগার শ্রমদানের বিরুদ্ধে এই আন্দোলনে স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে ছিল।

1922 খ্রিস্টাব্দে মার্চ মাসের মধ্যে সরকার চরম দমননীতি প্রয়োগ করে এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?” নিয়ে আলোচনা করেছি। এই “মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশির নেতৃত্বে একা আন্দোলনের প্রধান কারণগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর