রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?

রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণআন্দোলনগুলির মধ্যে আজাদী সেনা রশিদ আলির বিচারকে কেন্দ্র করে কলকাতায় গড়ে ওঠা গণঅভ্যুত্থান বিশেষভাবে উল্লেখযোগ্য।

কলকাতা গণআন্দোলনের প্রেক্ষাপট –

দিল্লির সামরিক আদালত আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলিকে 7 বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করলে 1946 খ্রিস্টাব্দের 11-13 ফেব্রুয়ারি কলকাতা গণআন্দোলন উত্তাল হয়ে ওঠে।

কলকাতা গণআন্দোলনের ধর্মঘট কর্মসূচি –

ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে মুসলিম লিগের ছাত্র সংগঠনের নেতৃত্বে 11 ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেদিন দুপুরে ছাত্ররা মিছিল করে ডালহৌসি স্কোয়োরের দিকে যেতে চাইলে পুলিশ ছাত্রদের মিছিলের উপর গুলি চালায়। এর প্রতিবাদে পরদিন রশিদ আলি দিবস পালনের ডাক দেওয়া হয়।

কলকাতা গণআন্দোলনে রশিদ আলি দিবস –

12 ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে পালিত হয় রশিদ আলি দিবস। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের অ-সামরিক প্রশাসন সেদিন ভেঙে পড়ে। ওইদিন অপরাহ্নে এক বিশাল মিছিল ডালহৌসি স্কোয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সশস্ত্র গোর্খা সেনাদল তার গতিপথ রুদ্ধ করে এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসেবে রশিদ আলি দিবসকে কেন্দ্র করে তিন দিনের এই সংঘর্ষে 84 জন নিহত ও 300 আন্দোলনকারী আহত হলেও বাস্তবে এই সংখ্যা ছিল ঢের বেশি।

রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা গণআন্দোলনের মন্তব্য –

ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায় রশিদ আলি দিবসকে কেন্দ্র করে সংঘটিত এই গণআন্দোলনকে ‘প্রায় বিপ্লব’ আখ্যা দিয়েছেন। আর কিশোর কবি সুকান্ত লিখেছেন – “বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে/আমি যাই তারই দিন-পঞ্জিকা লিখে।”


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কীভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর