এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কেন? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কেন? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কেন?
যে চাপ দ্বারা বায়ুমণ্ডলের গ্যাসের বা বায়ুমণ্ডলের স্তরের উপর মহাকর্ষীয় আকর্ষণ পরিমাপ করা হয় তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুমণ্ডলীয় চাপ একক ক্ষেত্রফলে নির্ণয় করা হয়।
বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কারণ –
বায়ুর ওজন আছে তাই বায়ুর চাপ আছে। ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের চাপ সবচেয়ে বেশি। কিন্তু আমরা সেই চাপ অনুভব করতে পারি না। কারণ আমাদের শরীরে যে তরল ও গ্যাসীয় পদার্থ আছে তার চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। বায়ুমণ্ডলের চাপ ও আমাদের শরীরের তরল ও গ্যাসীয় পদার্থের চাপ পরস্পরকে প্রশমিত করে। তাই আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না।
বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।
বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রপোস্ফিয়ারে চাপ সব থেকে বেশি। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান উপস্থিত। ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব, এর ওপরের বায়ুমণ্ডলের অন্যান্য স্তর অপেক্ষা সবচেয়ে বেশি। সেইজন্য বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রপোস্ফিয়ারে চাপ সবথেকে বেশি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কেন? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ আমরা অনুভব করি না কেন? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment