এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়নে কার্বনডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O) গ্যাসগুলির প্রতিটির ভূমিকা ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিশ্ব উষ্ণায়নে কার্বনডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O) গ্যাসগুলির প্রতিটির ভূমিকা ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিশ্ব উষ্ণায়নে কার্বনডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O) গ্যাসগুলির প্রতিটির ভূমিকা ব্যাখ্যা করো।
মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ এবং নানাবিধ প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাসগুলির গ্রিনহাউস প্রভাবের ফলে বায়ুমণ্ডলের তথা পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায় যে পরিবেশে গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের (গ্লোবাল ওয়ার্মিং এর) অন্যতম কারণ। বিশ্বউষ্ণায়ন বা গ্লোবাল ওয়ামিং-এ বিভিন্ন গ্যাসগুলির ভূমিকা –
কার্বন ডাইঅক্সাইড (CO2) –
পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.039% যা অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলির চেয়ে সর্বাধিক। এই কার্বন ডাইঅক্সাইড ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের বেশিরভাগটাই শোষণ করে সেটিকে ধরে রাখার ক্ষেত্রে সর্বপ্রধান ভূমিকা পালন করে। সেইজন্য গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে এর ভূমিকা সবচেয়ে বেশি (প্রায় 50%)।
মিথেন (CH4) –
পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সাহায্যকারী অন্যতম অপর একটি গ্যাস হল মিথেন (CH4)। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে সেটিকে আটকে দেওয়ার ক্ষমতা প্রতিটি CO2 অণুর তুলনায় প্রতিটি মিথেনের প্রায় 25 গুণ বেশি। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে CH4 গ্যাসের পরিমাণ CO2 গ্যাসের তুলনায় অনেক কম। সেইজন্য গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে মিথেন গ্যাসের ভূমিকা CO2 -এর তুলনায় কম (প্রায় 18%)।
ক্লোরোফ্লুরোকার্বন (CFC) –
বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিতে ক্লোরোফ্লুরো কার্বনের অবদান উল্লেখযোগ্য। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে শোষণ করে আটকে দেওয়ার ক্ষমতা CO2 অণুর তুলনায় ক্লোরোফ্লুরোকার্বন অণুর প্রায় 10,000 গুণ বেশি। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে এর অবদান প্রায় 14%। তাপ শোষণের পাশাপাশি ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি (UV-রশ্মি) সহজে পৃথিবী পৃষ্ঠে আসতে পারে যা পরোক্ষভাবে বিশ্বউষ্ণায়ন তরান্বিত করে।
নাইট্রাস অক্সাইড (N2O) –
বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের (N2O) পরিমাণ বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের অন্য একটি প্রধান কারণ। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে আটকে দেওয়ার ক্ষমতা প্রতিটি N2O অণুর প্রতিটি CO2 অণুর চেয়ে প্রায় 300 গুণ বেশি। কিন্তু বায়ুমন্ডলে N2O -এর পরিমাণ CO2 -এর তুলনায় অনেক কম। সেইজন্য গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে N2O -এর ভূমিকা CO2 -এর চেয়ে অনেক কম (প্রায় 5%)।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিশ্ব উষ্ণায়নে কার্বনডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O) গ্যাসগুলির প্রতিটির ভূমিকা ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিশ্ব উষ্ণায়নে কার্বনডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরোফ্লুরোকার্বন (CFC), নাইট্রাস অক্সাইড (N2O) গ্যাসগুলির প্রতিটির ভূমিকা ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment