গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।

গ্রিন হাউস এফেক্ট কাকে বলে?

অথবা, বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
অথবা, গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে বৃদ্ধি করে?

পৃথিবীকে বেষ্টন করে CO2, জলীয় বাষ্প, CFC, CH4, নাইট্রোজেনের যৌগ সমূহ (N2O, NO, NO2 ইত্যাদি) দ্বারা গঠিত বায়ুমণ্ডলের স্তর রয়েছে। সূর্যের আলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আকারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ভিতর দিকে ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় এবং পুনরায় বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি রূপে মহাশূন্যে ফিরে যাওয়ার সময় কিছু তাপশক্তি গ্রিনহাউস গ্যাস দ্বারা আবদ্ধ হয়। ফলে বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। একে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলে।

গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।

অথবা, গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা লেখো।

বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি (যেমন – CO2, CH4, CFC, NO2, জলীয় বাষ্প ইত্যাদি) পৃথিবী পৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মিরূপে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা এমন এক উষ্ণতা সীমার মধ্যে (গড় উষ্ণতা প্রায় 15°C) উত্তপ্ত থাকে, যা পৃথিবীতে মানুষসহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘতরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলের গড় উষ্ণতা খুবই কমে যেত (প্রায় -30°C)। এই নিম্ন উষ্ণতায় পৃথিবীপৃষ্ঠে জীবজগতের বেঁচে থাকা সম্ভব হত না। ফলে পৃথিবীতে জীবকূলের অস্তিত্ব লোপ পেত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস প্রভাবের সুবিধা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর