এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের উপাদান ও ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের উপাদান ও ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের উপাদান ও ব্যবহার উল্লেখ করো।
প্রাকৃতিক গ্যাস (Natural gas) –
পেট্রোলিয়াম খনিতে তেলের সঙ্গে দাহ্য গ্যাস সঞ্চিত থাকে। এই গ্যাস আলাদাভাবে বা তেলের সঙ্গে খনি থেকে তোলা হয়। এই দাহ্য গ্যাসকে প্রাকৃতিক গ্যাস বলে। বর্তমানে প্রাকৃতিক গ্যাস শক্তির একটি প্রধান উৎস। উন্নত দেশগুলিতে এর ব্যবহার অপেক্ষাকৃত বেশি।
প্রাকৃতিক গ্যাসের উপাদান –
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4), এছাড়া এতে সামান্য পরিমাণে ইথেন ও প্রোপেন মিশ্রিত থাকে। প্রাকৃতিক গ্যাসে প্রায় 70% মিথেন থাকে।
প্রাকৃতিক গ্যাসের ব্যবহার-
- নানা ধরনের শিল্পে যেমন – লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প প্রভৃতিতে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়।
- ঘর গরম রাখতে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে, রান্নার কাজে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়।
- তৈল শোধনাগারে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
- প্রাকৃতিক গ্যাস বেশি তাপ উৎপন্ন করায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের উপাদান ও ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাসের উপাদান ও ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment