এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? আণবিক গতির সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপের ব্যাখ্যা দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? আণবিক গতির সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপের ব্যাখ্যা দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে?
আবদ্ধ পাত্রে থাকা গ্যাসীয় পদার্থ পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে তাকে গ্যাসীয় পদার্থের চাপ বলে।
আণবিক গতির সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপের ব্যাখ্যা দাও।
গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বেশি থাকায় এদের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ কম থাকে। ফলে গ্যাসের অণুগুলি সবসময় ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায় এবং এরা সর্বদা গতিশীল থাকে। গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলে। সব গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি বর্তমান থাকায় এদের কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে অনবরত আঘাত করে এবং এর ফলে পাত্রের দেয়ালে যে চাপের সৃষ্টি হয় তাকে গ্যাসীয় চাপ বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? আণবিক গতির সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপের ব্যাখ্যা দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? আণবিক গতির সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপের ব্যাখ্যা দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment