এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?
\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে আমরা যে তথ্য পাই সেগুলি নীচে দেওয়া হল –
গুণগত তথ্য –
- বিক্রিয়কের নাম ক্যালশিয়াম কার্বনেট এবং সংকেত \(CaCO_3\)। বিক্রিয়াজাত পদার্থ হল ক্যালশিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড এবং সংকেতগুলি হল যথাক্রমে \(CaO\) এবং \(CO_2\)।
- ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে ক্যালশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়।
পরিমাণগত তথ্য –
- এক অণু ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে এক অণু ক্যালশিয়াম অক্সাইড এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
- বিক্রিয়ক ক্যালশিয়াম কার্বনেটের পরমাণুর সংখ্যা \(\left[\left(1+1+3\right)=5\right]\); বিক্রিয়াজাত ক্যালশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা \(\left[\left(2+3\right)=5\right]\) এর সমান।
- \(\left(40+12+48\right)=100\) ভাগ ওজনের ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে \(\left(40+16\right)=56\) ভাগ ওজনের ক্যালশিয়াম অক্সাইড এবং \(\left(12+32\right)=56\) ভাগ ওজনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে।
- \(100\) গ্রাম ওজনের ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে \(56\) গ্রাম ক্যালশিয়াম অক্সাইড এবং প্রমাণ উয়তা ও চাপে \(22.4\) লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “\(CaCO_3=CaO+CO_2\) এই সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment