এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
ভরের নিত্যতা সূত্র – পদার্থের ভর অবিনশ্বর। একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে।
ভরের নিত্যতা সূত্রের ব্যাখ্যা – ধরা যাক, A এবং B রাসায়নিক বিক্রিয়া করে C এবং D উৎপন্ন করে। দেখা যাবে বিক্রিয়ার পূর্বে A এবং B -এর মোট ভর ও বিক্রিয়ার পরে C ও D -এর মোট ভর সমান আছে। যদি m1 গ্রাম A -এর সঙ্গে m2 গ্রাম B -এর বিক্রিয়ায় m3 গ্রাম C এবং m4 গ্রাম D উৎপন্ন হয়। তাহলে m1 + m2 = m3 + m4 হবে।
মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।
মোমবাতির দহনের ফলে মোমবাতির হাইড্রোকার্বন (কার্বন ও হাইড্রোজেনের যৌগ) বাতাসের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড (CO2) ও জলীয় বাষ্প উৎপন্ন করে, যা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে মিশে যায়। তাই আপাত দৃষ্টিতে মনে হয়, মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হয়। কিন্তু উৎপন্ন CO2 ও H2O -এর ভর যদি মাপা সম্ভব হয়, তাহলে দেখা যায়, মোমবাতির দহনে যে পরিমাণ ভর হ্রাস পায়, তা উৎপন্ন CO2 ও H2O -এর মোট ভরের সমান।
অর্থাৎ, মোমবাতির ভর দহনে ব্যবহৃত অক্সিজেনের ভর = দহনের পরে (উৎপন্ন CO2 -এর ভর + উৎপন্ন জলীয় বাষ্পের ভর।)
অতএব এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র রক্ষিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরের নিত্যতা সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment