এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্রাম-অণু বলতে কী বোঝায়?
কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের পরিমাণকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল বলে। যেমন – অক্সিজেনের গ্রাম-আণবিক ভর = \(32\) গ্রাম।
\(32\) গ্রাম অক্সিজেন \(=\frac{32}{32}=1\) গ্রাম-অণু বা \(1\) গ্রাম-মোল অক্সিজেন।
\(64\) গ্রাম অক্সিজেন \(=\frac{64}{32}=2\) গ্রাম-অণু বা \(2\) গ্রাম-মোল অক্সিজেন।
\(96\) গ্রাম অক্সিজেন \(=\frac{96}{32}=3\) গ্রাম-অণু বা \(3\) গ্রাম-মোল অক্সিজেন।
গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?
কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর এবং মৌল বা যৌগটির গ্রাম-আণবিক ভরের অনুপাতকে গ্রাম-অণু সংখ্যা বা মোল সংখ্যা বলে।
∴
যেমন – \(20\;g\;NaOH\) -এ গ্রাম-অণুর সংখ্যা
\(=\frac{20\;g}{40\;g}\\\)\(=0.5\)
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রাম-অণু বলতে কী বোঝায়? গ্রাম-অণুর সংখ্যা বা মোল সংখ্যা বলতে কী বোঝায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “রাসায়নিক গণনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment