এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?
মেরু (Pole) –
কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু (Pole) বলে।
বক্রতা কেন্দ্র (Centre of curvature) –
কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র (centre of curvature) বলে। চিত্রে বক্রতা কেন্দ্রকে C অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে।

এখানে, অবতল দর্পণের ক্ষেত্রে এর প্রতিফলক পৃষ্ঠটি বক্রতা কেন্দ্রের দিকে থাকে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এর প্রতিফলক পৃষ্ঠটি বক্রতা কেন্দ্রের বিপরীত দিকে থাকে।
বক্রতা ব্যাসার্ধ (Radius of curvature) –
গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকেই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। অর্থাৎ, দর্পণের বক্রতা কেন্দ্র থেকে এর তলের যে-কোনো বিন্দুর দূরত্বই এর বক্রতা ব্যাসার্ধের সমান।
প্রধান অক্ষ (Principal axis) –
গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরুর সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ ও প্রধান অক্ষ কাকে বলে?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment