এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।
প্রতিসরাঙ্কের মান –
- মাধ্যমদ্বয়ের প্রকৃতি,
- মাধ্যমের উষ্ণতা ও
- আপতিত আলোর বর্ণ তথা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে।
মাধ্যমদ্বয়ের প্রকৃতি –
শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে আলোর বেগ যত কমবে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক তত বাড়বে। যেমন- কাচ মাধ্যমে আলোর বেগ \(2\times10^8\;ms^{-1}\) এবং \(\mu_g=1.5\), জল মাধ্যমে আলোর বেগ \(2.25\times10^8\;ms^{-1}\) এবং \(\mu_g=1.33\) ইত্যাদি।
মাধ্যমের উষ্ণতা –
তাপমাত্রা বাড়লে কোনো নির্দিষ্ট বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। বায়ুমণ্ডলে এই পরিবর্তনের জন্য মরুভূমির মরীচিকা দেখা যায়। তরল পদার্থের ক্ষেত্রে এই পরিবর্তন খুবই কম এবং গ্যাসের ক্ষেত্রে তা নগণ্য।
আপতিত আলোর বর্ণ তথা তরঙ্গদৈর্ঘ্য –
শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণ তথা তরঙ্গদৈর্ঘ্যের আলোর বেগ সমান হলেও অন্য কোনো জড় মাধ্যমে বিভিন্ন বর্ণের ক্ষেত্রে আলোর বেগ বিভিন্ন হয়। সুতরাং, বর্ণের পরিবর্তনে আলোর প্রতিসরাঙ্কও পরিবর্তিত হয়। তাই লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য ও বেগ সবচেয়ে বেশি কিন্তু বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম। সেই কারণে প্রতিসরাঙ্কের মান উল্লেখের সময় আলোকের বর্ণ বলা না থাকলে মধ্যবর্ণ অর্থাৎ হলুদ সাপেক্ষে ওই মান ধরা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment