এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। অথবা, স্নেলের সূত্রটি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। অথবা, স্নেলের সূত্রটি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আলোর প্রতিসরণ কাকে বলে?
আলোকরশ্মি যখন একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে তখন ওই দ্বিতীয় মাধ্যমের বিভেদতল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। ওই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। চিত্রে একটি আলোকরশ্মি PO এক মাধ্যম থেকে দুই মাধ্যমের বিভেদতলে O বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর OQ অভিমুখে গমন করে।

প্রতিসরণের সূত্র দুটি লেখো।
অথবা, স্নেলের সূত্রটি লেখো।
প্রতিসরণের সূত্র –
- আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে।
- দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণে, আপতন কোণের সাইন \(\left(\sin\;i\right)\) এবং প্রতিসরণ কোণের সাইনের \(\left(\sin\;r\right)\) অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে \(\mu\) (মিউ) দ্বারা প্রকাশ করা হয়।
যদি আপতন কোণ = \(i\) এবং প্রতিসরণ কোণ = \(r\) হয়, তবে \(\mu=\frac{\sin\;i}{sin\;r}\) এই \(\mu\) -কে বলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। অথবা, স্নেলের সূত্রটি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। অথবা, স্নেলের সূত্রটি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment