এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো।
বিবর্ধক কাচ (Magnifying glass) –
উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসদ্, সোজা এবং বস্তুর তুলনায় অনেক বড়ো হয়। প্রতিবিম্ব লেন্সের যে পাশে বস্তু থাকে সেই পাশেই গঠিত হয়। লেন্সের অপর পাশ থেকে দেখলে বড়ো আকারের প্রতিবিম্বটি দেখা যায়। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধনও তত বেশি হয়। উত্তল লেন্সের এই ধর্ম বিবর্ধক কাচে কাজে লাগানো হয়। আসলে বিবর্ধক কাচ হল কম ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স। চিত্রে বিবর্ধক কাচরূপে উত্তল লেন্স কীভাবে কাজ করে তা দেখানো হয়েছে। AB বস্তু একটি উত্তল লেন্সের ফোকাসের মধ্যে থাকার ফলে এর বিবর্ধিত প্রতিবিম্ব A1B1 পাওয়া যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment