এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?
স্বল্পদৃষ্টি (মায়োপিয়া) –
এই ত্রুটিযুক্ত চোখে কাছের জিনিস স্পষ্টভাবে দেখলেও দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যায় না। এক্ষেত্রে দূরের বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসৃত হয়ে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি না করে রেটিনার সামনের কোনো বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি করে। উপযোজন ক্ষমতা প্রয়োগ করেও এই প্রতিবিম্বকে রেটিনার ওপর ফেলা যায় না এবং এক্ষেত্রে দূর বিন্দু স্বাভাবিক অসীম দূরত্বে না থেকে চোখের কাছে সরে আসে। সাধারণত রেটিনার আকার সুস্থ চোখের চেয়ে বেশি হলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অথবা কর্নিয়া তলের বক্রতা বৃদ্ধিতে এই ধরনের ত্রুটি দেখা যায়।

স্বল্পদৃষ্টিজনিত ত্রুটির প্রতিকার –
এক্ষেত্রে রশ্মিগুচ্ছকে কম অভিসারী করে রেটিনায় ফেললে প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি হওয়ায় বস্তুকে সঠিকভাবে দেখা যাবে-তাই চোখের সামনে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করে সমান্তরাল রশ্মিগুচ্ছকে এমনভাবে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করা হয় যে চোখের লেন্সে রশ্মিগুচ্ছ দূর বিন্দু P থেকে আসছে বলে মনে হয়। এর ফলে প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ায় চোখ বস্তুকে দেখতে পায়।
এই কারণে হ্রস্বদৃষ্টি বা স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment