এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।
প্রিজমের সাহায্যে সাদা আলোকের বিচ্ছুরণ –
সাদা আলো কাচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার পর সাতটি আলাদা আলাদা রঙে ভেঙে যায়। এই প্রত্যেকটি বর্ণের রশ্মিকে একবর্ণ রশ্মি বলা হয়। প্রিজম থেকে নির্গত আলো একটি সাদা পর্দায় ফেললে একটি রঙিন পটি পাওয়া যায়। একে বর্ণালি বলে।

একটি সরু ছিদ্র S -এর ভিতর দিয়ে একটি সাদা আলোকরশ্মি বা সূর্যের আলো একটি প্রিজমের প্রতিসারক তল PQ -এর উপর তির্যকভাবে আপতিত হলে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর PR তল থেকে নির্গত হয়ে ভূমির দিকে বেঁকে যায় এবং রামধনুর সাতটি রঙে ভেঙে যায়। প্রিজমের PR তলের দিকে একটি সাদা পর্দা MN রাখলে ওই সাতটি রঙের আলোর একটি সুন্দরভাবে সাজানো পটি দেখতে পাওয়া যায়। এই পটির একপ্রান্তে বেগুনি ও অপরপ্রান্তে লাল এবং বেগুনি ও লালের মধ্যে অপর পাঁচটি রং যথা নীল, আকাশি, সবুজ, হলুদ ও কমলা পরপর নীচ থেকে ওপরের দিকে সাজানো থাকে। ইংরেজি নামের প্রথম অক্ষর অনুসারে সাজালে একে VIBGYOR বলে এবং বাংলায় বেনীআসহকলা বলে। সূর্যরশ্মির বিচ্ছুরণের ফলে এই রঙিন পটিকে সৌর বর্ণালি বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment