এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি সরল ক্যামেরার মডেল এবং কার্যপ্রণালী সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি সরল ক্যামেরার মডেল এবং কার্যপ্রণালী সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

একটি সরল ক্যামেরার মডেল এবং কার্যপ্রণালী সম্পর্কে লেখো।
একটি সরল ক্যামেরার মডেল তৈরি –
একটি ঘনকাকৃতি পিচবোর্ডের বাক্স নেওয়া হল। এরপর একটি পিন দিয়ে বাক্সটির একদিকে ক্ষুদ্র একটি ছিদ্র করা হল। বাক্সটির যে পাশে ছিদ্র করা হল তার ঠিক বিপরীত দিকে ছিদ্র বরাবর একটি ফোটোগ্রাফিক প্লেট বা ফিল্ম পেপার আঠা দিয়ে আটকানো হল। পিচবোর্ডের একটি ক্ষুদ্র অংশ পূর্বেই কেটে রাখা হয়েছিল যেটিকে ক্যামেরার মধ্যে আলোক-রশ্মির প্রবেশের সময় নিয়ন্ত্রণ করার জন্য সাটাররূপে ব্যবহার করা হল। এরপর বাক্সটিকে সম্পূর্ণ আলোক নিরোধক করার জন্য ছিদ্র বাদে বাকি অংশ একটি অ্যালুমিনিয়াম পাত দ্বারা আবৃত করে দেওয়া হল।

সরল ক্যামেরার কার্যপ্রণালী –
ক্যামেরার ছিদ্রের সম্মুখে রাখা বস্তু থেকে আলো ক্যামেরার ছিদ্রের মধ্য দিয়ে ফোটোগ্রাফিক প্লেটের ওপর প্রক্ষিপ্ত হয়। ফলে বস্তুর একটি অবশীর্ষ, সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “একটি সরল ক্যামেরার মডেল এবং কার্যপ্রণালী সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “একটি সরল ক্যামেরার মডেল এবং কার্যপ্রণালী সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment