এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দর্পণে গোলকাপেরণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দর্পণে গোলকাপেরণ সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

দর্পণে গোলকাপেরণ সম্পর্কে লেখো।
মনে রাখতে হবে, আমরা এখনও পর্যন্ত যে সমস্ত সমীকরণ দর্পণ ও লেন্সের জন্য ব্যবহার করেছি সবগুলিই কেবলমাত্র সেই সমস্ত রশ্মিগুচ্ছের জন্য প্রযোজ্য যারা প্রধান অক্ষের কাছাকাছি এবং প্রধান অক্ষের সমান্তরাল। যদি কোনো একটি রশ্মি প্রধান অক্ষের সঙ্গে কোনো কোণ তৈরি করে যাতে উপরোক্ত সমান্তরাল রশ্মিগুচ্ছে শর্তগুলি সিদ্ধ না হয় তখন একটি বিন্দু-উৎসের প্রতিবিম্ব গোলীয় দর্পণে শুধুমাত্র বিন্দু-প্রতিবিম্ব না হয়ে কিছুটা জায়গা জুড়ে থাকে। গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের এই ত্রুটিকে গোলকাপেরণ বলে। সমতল দর্পণে কিন্তু কোনো গোলকাপেরণ সংঘটিত হয় না।

দর্পণের প্রান্তের রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের কাছাকাছি রশ্মিগুচ্ছের তুলনায় কাছের ফোকাসে মিলিত হয়। সেজন্য বিন্দু-উৎসের প্রতিবিম্ব বিন্দু-প্রতিবিম্ব হয় না। এই সমস্ত রশ্মিগুচ্ছের সঞ্চারপথকে কস্টিক বক্ররেখা (caustic curve) নামে অভিহিত করা হয়। এই বক্ররেখাতে যেখানে তীব্রতা সর্বোচ্চ সেখানেই হত আদর্শ বিন্দু-প্রতিবিম্বের অবস্থান। গোলাকার তল ব্যবহার করে দর্পণের গোলকাপেরণ ত্রুটিকে মুক্ত করা যেতে পারে। অধিবৃত্তাকার দর্পণ সমান্তরাল রশ্মিগুচ্ছকে ঠিকভাবেই ফোকাস বিন্দুতে সমাপতিত করে। সমস্ত বড়ো দূরবীক্ষণ যন্ত্রে গোলীয় অবতল দর্পণের পরিবর্তে অধিবৃত্তাকার দর্পণ ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “দর্পণে গোলকাপেরণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “দর্পণে গোলকাপেরণ সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment