এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় চুল্লির কার্যনীতি সংক্ষেপে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় চুল্লির কার্যনীতি সংক্ষেপে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিউক্লিয় চুল্লির কার্যনীতি সংক্ষেপে লেখো।
নিউক্লিয় চুল্লিতে জ্বাালনি, মডারেটর, নিয়ন্ত্রক দণ্ড, শীতককে একটি কংক্রিট নির্মিত পুরু দেয়াল দ্বারা আবৃত একটি ইস্পাত-নির্মিত পাত্রের মধ্যে রেখে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। এটিই হল চুল্লির মূল অংশ বা মজ্জা (Core)। 235U -এর জ্বালানি দণ্ড, তাপীয় নিউট্রনের আঘাতে বিভাজিত হয়ে উচ্চ বেগসম্পন্ন গৌণ নিউট্রন উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণত মডারেটর হিসেবে ব্যবহৃত ভারী জল দ্বারা মন্দীভূত হয়ে পরবর্তী নিউক্লিয় বিভাজনের জন্য তৈরি হয়। ভারী জল নিউট্রনকে শোষণ করে না। নিউট্রনের শক্তি শোষণ করে। প্রয়োজনমতো নিউট্রনকে শোষণ করে বিভাজন প্রক্রিয়ার হার নিয়ন্ত্রণ করার জন্য ওপর নীচ চলনক্ষম নিয়ন্ত্রক হিসেবে ক্যাডমিয়াম দণ্ডের সেট ব্যবহার করা হয়। মজ্জার অভ্যন্তরস্থ স্থানে উৎপন্ন তাপকে মজ্জার বাইরে নিয়ে এসে এই তাপশক্তিতে তাপ বিনিময় যন্ত্রের দ্বারা কাজে লাগিয়ে জলকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানোর জন্য উচ্চচাপের অধীনে জলকে শীতলকারক হিসেবে মজ্জার মধ্যে পাঠানো হয় এবং এর ফলে মজ্জার তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে। নিরাপত্তার জরুরি কারণে বিভাজন প্রক্রিয়া দ্রুত বন্ধ করতে হতে পারে আই নিরাপত্তা দণ্ড হিসেবে ক্যাডমিয়াম দণ্ডের অতিরিক্ত সেট থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিউক্লিয় চুল্লির কার্যনীতি সংক্ষেপে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নিউক্লিয় চুল্লির কার্যনীতি সংক্ষেপে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment