এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির জলে দ্রাব্যতার কারণ কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগগুলির জলে দ্রাব্যতার কারণ কী?
আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত আয়নসমূহ স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তাই উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক (Dielectric constant) বিশিষ্ট দ্রাবক (জল) বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে আয়নীয় যৌগগুলি দ্রবীভূত হয় কিন্তু অধুবীয় দ্রাবকে এগুলি অদ্রাব্য। ধ্রুবীয় দ্রাবকে (Polar Solvent) পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হলে দ্রাবক অণুর সঙ্গে কেলাস আয়নগুলির আকর্ষণ তীব্র হওয়ায় ওই মাধ্যমে আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল কম হয়, ফলে আয়নীয় যৌগের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কেলাসটি ভেঙে গিয়ে সেটি সেই মাধ্যমে দ্রবীভূত হয়। অন্যদিকে, অধ্রুবীয় দ্রাবক অণুর সঙ্গে আয়নগুলির আকর্ষণ বল অত্যন্ত দুর্বল প্রকৃতির হওয়ায় আয়নীয় যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। এজন্য আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলির জলে দ্রাব্যতার কারণ কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment