তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও। অথবা, “তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎবিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” – ব্যাখ্যা করো। — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও। অথবা, “তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎবিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” – ব্যাখ্যা করো।

তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও।

অথবা, “তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎবিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” – ব্যাখ্যা করো।

তড়িৎবিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা – গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের সামান্য বা অধিকাংশ অণু ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয়। এখন তড়িৎবিশ্লেষণের মাধ্যমে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথোড দ্বারা এবং অ্যানায়নগুলি অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়। ক্যাটায়নগুলি ক্যাথোডের সংস্পর্শে এসে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে তড়িৎনিরপেক্ষ পরমাণু বা মূলকে পরিণত হয়। অপরদিকে অ্যানায়নগুলি অ্যানোডের সংস্পর্শে এসে ইলেকট্রন বর্জন করে তড়িৎনিরপেক্ষ পরমাণু বা মূলকে পরিণত হয়। অর্থাৎ তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎবিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

উদাহরণ – গলিত বা জলে দ্রবীভূত খাদ্য লবণ (NaCl) তড়িৎ পরিবহন করে। খাদ্য লবণ গলিত অবস্থায় বিয়োজিত হয়ে ক্যাটায়নরূপে Na⁺ আয়ন এবং অ্যানায়নরূপে Cl⁻ আয়ন উৎপন্ন করে।

এই অবস্থায় NaCl -এর মধ্যে তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ চালনা করলে দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং Na⁺ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে এবং তড়িৎমুক্ত হয়ে সোডিয়াম অণু গঠন করে। অনুরূপে Cl⁻ আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে এবং তড়িৎমুক্ত হয়ে যথাক্রমে ক্লোরিন পরমাণু এবং ক্লোরিন অণু গঠন করে।

NaCl → Na⁺ + Cl⁻

ক্যাথোড বিক্রিয়া – Na⁺ + e → Na
অ্যানোড বিক্রিয়া – Cl⁻ – e → Cl, Cl + Cl → Cl₂↑

সমগ্র বিক্রিয়া – 2NaClতড়িৎপ্রবাহ2Na+Cl2


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও। অথবা, “তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎবিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” – ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান