এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না—ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না—ব্যাখ্যা করো।
জৈব বিশ্লেষ্য পলিমারগুলি প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিয়োজকের (ছত্রাক ও ব্যাকটেরিয়া) এনজাইমঘটিত বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয়ে সরল যৌগ যেমন – CO2, H2O, NH3 ইত্যাদিতে পরিণত হয়। তাই এই সমস্ত যৌগগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকর না হওয়ায় জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না।
যেমন – বিভিন্ন উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত সেলুলোজ দ্বারা গঠিত পলিমারগুলি (খড়, কাগজ, কাঠ, তুলো ইত্যাদি) পরিবেশে উপস্থিত ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীব নিঃসৃত এনজাইমের উপস্থিতিতে বিশ্লিষ্ট হয়ে CO2 ও H2O উৎপন্ন করে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না—ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment