বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব – প্রবন্ধ রচনা

Souvick

এই আর্টিকেলে আমরা ‘বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি — যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে!

বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব - প্রবন্ধ রচনা

বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব

ভূমিকা – জননীস্বরূপ প্রকৃতি সন্তানরূপ জীবজগতের সুখস্বাচ্ছন্দ্য রক্ষার জন্য আমাদের সামনে উপস্থিত। আমাদের শীতলতা প্রদানে, তৃষ্ণা মেটাতে, ধরাকে রসসিক্ত করতে প্রকৃতি আবির্ভূত হয়েছে শস্যশ্যামলারূপে; প্রবাহিত হয়েছে জলধারারূপে। প্রকৃতির এমন অনুকূল পরিবেশে ছিল বিশুদ্ধতার ছোঁয়া, অফুরন্ত অক্সিজেন। আজ পরিবেশে অনুপস্থিত জীবনের সুনিশ্চিত আশ্বাস। মানুষ নগর ও জনপদ গড়ার প্রয়োজনে হাতে তুলে নিয়েছে পরশুরামের কুঠার। ধ্বংস করে চলেছে শস্যশ্যামলা বসুন্ধরাকে। বিশ্বপরিবেশের এই ধ্বংসলীলা প্রতিরোধে, বিষময় অবস্থা থেকে মুক্তি পেতে মানবকুল পরিবেশসচেতনতা বৃদ্ধির জন্য পালন করছে ‘বিশ্বপরিবেশ দিবস’।

বিশ্বপরিবেশ দিবসের উদ্ভব – সভ্যতার আদিতে মানুষ নিজের অজান্তে যে পরিবেশদূষণের সূত্রপাত ঘটিয়েছিল, তা বর্তমানে দানবীয় রূপ ধারণ করেছে। উনিশ শতকে সভ্যতার প্রগতির সঙ্গে তাল মিলিয়ে দূষণ ভয়াবহ আকার নেয়। বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ প্রকৃতিকে বাঁচাতে 1984 খ্রিস্টাব্দে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে 5 জুন দিনটিকে বেছে নেন।

বিশ্বপরিবেশ দিবস উদ্যাপনের গুরুত্ব – পরিবেশদূষণ প্রতিরোধকল্পে ঘটা করে সারা বিশ্বে 5 জুন ‘বিশ্বপরিবেশ দিবস’ পালিত হয়। প্রথমদিকে এই দিনটি পালনে নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা থাকলেও ধীরে ধীরে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই দিনটির গুরুত্ব অনুভব করতে শুরু করে। দূষণের কুটিলতা থেকে পরিত্রাণের উদ্দেশে পথগ্রহণের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে নিবেদন করেছে জীবনদাত্রী পরিবেশের সংরক্ষণে। বায়ুতে যে অক্সিজেনের অভাব ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে তা যাতে আগামী দিনে মানুষের সচেতনতার ও পরিবেশের সবুজ সংরক্ষণের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই অঙ্গীকারের ভিত্তিতেই বিশ্বপরিবেশ দিবস উদ্যাপনের সূচনা।

উপসংহার – পৃথিবী নামক গ্রহের জীবনদাত্রী পরিবেশের ধারক ও বাহক, চিরকালের চিরন্তন সখা সবুজকে ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টার মধ্যেই 5 জুন ‘বিশ্বপরিবেশ দিবস’ উদ্যাপনের সার্থকতা। পূর্বের মতো “সুজলাং সুফলাং মলয়জ শীতলম্” রূপদান করতে হবে পৃথিবীমাতাকে। পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলিতেও সাবধানতা অবলম্বন করতে হবে। এককথায়, সর্বস্তরে দূষণ প্রতিরোধের মহামন্ত্রে গোটা বিশ্বকে দীক্ষিত করতেই এই ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন।

“ধরাতলে
চঞ্চলতা সব-আগে নেমেছিল জলে।
সবার প্রথম ধ্বনি উঠেছিল জেগে
তারি স্রোতবেগে।”

-রবীন্দ্রনাথ ঠাকুর

এই আর্টিকেলে আমরা ‘বিশ্বপরিবেশ দিবস উদযাপনের গুরুত্ব‘ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অচল পয়সার আত্মকথা‘ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা - প্রবন্ধ রচনা

ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

একটি নৌকাভ্রমণের অভিজ্ঞতা - প্রবন্ধ রচনা

একটি নৌকাভ্রমণের অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

মঙ্গলের মাটিতে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতা - প্রবন্ধ রচনা

মঙ্গলের মাটিতে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম

সংকর কালো ও সাদা গিনিপিগের সংকরায়ণ: F1 জনুর ফিনোটাইপ ও চেকার বোর্ড | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মানুষের পুংলিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা

মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন?

মেন্ডেলকে ‘সুপ্রজননবিদ্যার জনক’ বলা হয় কেন? সংকরায়ণ পরীক্ষাটিতে মেন্ডেলের সাফল্যলাভের কারণ