গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক কী? গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক -এর মধ্যে পার্থক্য লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) কী? গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) কী? গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) -এর মধ্যে পার্থক্য লেখো।

গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) কী?

গুরুমস্তিষ্ক –

অগ্রমস্তিষ্কের দুটি গোলার্ধে বিভক্ত মস্তিষ্কের সর্বাপেক্ষা যে বৃহদাকার অংশ প্রাণীদের স্মৃতি, চিন্তা, শিক্ষা, বুদ্ধি এবং তাপ, চাপ, স্পর্শ, যন্ত্রণা, কম্পন প্রভৃতি নিয়ন্ত্রণ করে তাকে সেরিব্রাম বা গুরুমস্তিষ্ক বলে।

লঘুমস্তিষ্ক –

পশ্চাদমস্তিষ্কের সর্ববৃহৎ অংশ, পন্স ও সুষুম্নাশীর্ষকের ঠিক পিছনে এবং গুরুমস্তিষ্কের নীচের অংশে লঘুমস্তিষ্ক অবস্থান করে।

গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) -এর মধ্যে পার্থক্য লেখো।

গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক -এর মধ্যে পার্থক্য –

গুরুমস্তিষ্ক (সেরিব্রাম)লঘুমস্তিষ্ক (সেরিবেলাম)
গুরুমস্তিষ্ক অগ্রমস্তিষ্কে অবস্থিত।লঘুমস্তিষ্ক পশ্চাদমস্তিষ্কে অবস্থিত।
গুরুমস্তিষ্কের গোলার্ধদ্বয় করপাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে।লঘুমস্তিষ্কের গোলার্ধদ্বয় ভারমিস দ্বারা যুক্ত থাকে।
গুরুমস্তিষ্ক বুদ্ধি, বিবেচনা, স্মৃতিশক্তি ইত্যাদির কেন্দ্র হিসেবে কাজ করে।লঘুমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, পেশিটান, পেশির সঞ্চালন ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) কী? গুরুমস্তিষ্ক (সেরিব্রাম) ও লঘুমস্তিষ্ক (সেরিবেলাম) -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

মানব বিকাশ কী? মানব বিকাশের সদ্যোজাত দশার বৈশিষ্ট্যগুলি কী কী?

মানব বিকাশ কী? মানব বিকাশের সদ্যোজাত দশার বৈশিষ্ট্য

বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো।

বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য

মানব বিকাশের পরিণত দশার বৈশিষ্ট্যগুলি কী কী? মানব বিকাশের বিভিন্ন দশাগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজিয়ে লেখো।

মানব বিকাশের পরিণত দশার বৈশিষ্ট্য – মানব বিকাশের বিভিন্ন দশাগুলির সঠিক ক্রম

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মানব বিকাশ কী? মানব বিকাশের সদ্যোজাত দশার বৈশিষ্ট্য

বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য

মানব বিকাশের পরিণত দশার বৈশিষ্ট্য – মানব বিকাশের বিভিন্ন দশাগুলির সঠিক ক্রম

জীবদেহের বৃদ্ধি প্রক্রিয়ায় বাহ্যিক এবং অভ্যন্তরীণ শর্তগুলির ভূমিকা কী?

বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? জীবদেহে বৃদ্ধির সংঘটনস্থল এবং বৃদ্ধির কারণ