এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলির বিবরণ চিহ্নিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “সপুষ্পক উদ্ভিদের যৌন জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলির বিবরণ চিহ্নিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
আদর্শ ফুলের বিভিন্ন অংশ –
- ফুলের বৃন্ত (Pedicel) – ফুলের পুষ্পাক্ষের নীচে নলাকার বা দণ্ডাকার, সরু, সবুজ বর্ণযুক্ত অংশটিকে বৃন্ত বলে।
- কাজ – ফুলকে কাণ্ডের সঙ্গে ধরে রাখা এবং সমন্বয়সাধন করা।
- পুষ্পাক্ষ (Thalamus) – পুষ্পবৃন্তের অগ্রভাগে ফুলের স্তবকগুলি যে অংশে সজ্জিত থাকে, তাকে পুষ্পাক্ষ বলে।
- কাজ – পুষ্পাক্ষ ফুলের বিভিন্ন স্তবকগুলিকে ধারণ করে।
ফুলের স্তবক (Floral Whorls) – ফুলের স্তবক সাধারণত দু-ধরনের হয়, যেমন – ফুলের সাহায্যকারী স্তবক এবং ফুলের অত্যাবশ্যকীয় স্তবক।

ফুলের সাহায্যকারী স্তবক –
- বৃতি (Calyx) – বৃতি ফুলের সবথেকে বাইরের সবুজ বর্ণযুক্ত প্রথম স্তবক। বৃতির প্রত্যেকটি অংশকে বৃত্যংশ (Sepal) বলে।
- কাজ – বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। বৃতি সবুজ বর্ণযুক্ত হওয়ায় এটি সালোকসংশ্লেষে সাহায্য করে।
- দলমণ্ডল (Corolla) – দলমণ্ডল বৃতির অভ্যন্তরে বিভিন্ন রঙের গন্ধযুক্ত অথবা গন্ধবিহীন দ্বিতীয় স্তবক। দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে দলাংশ বা পাপড়ি (Petal) বলে।
- কাজ – পুংস্তবক এবং স্ত্রীস্তবককে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। দলমণ্ডলটি বিভিন্ন রঙের হওয়ায় কীটপতঙ্গদের আকৃষ্ট করে পরাগমিলনে সাহায্য করে।
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক –
- পুংস্তবক (Androecium) – পুংস্তবকটি ফুলের অভ্যন্তরে অবস্থিত তৃতীয় স্তবক। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর (Stamen) বলে। প্রতিটি পুংকেশরের দুটি অংশ থাকে, যথা – পুংদণ্ড (Filament) এবং পরাগধানী (Anther)।
- কাজ – পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু সৃষ্টি হয়। পরাগরেণু থেকে পুংগ্যামেট সৃষ্টি হয়, যা স্ত্রীগ্যামেটকে নিষিক্ত করে।
- স্ত্রীস্তবক (Gynoecium) – স্ত্রীস্তবকটি ফুলের সবথেকে ভিতরে অবস্থিত চতুর্থ স্তবক। স্ত্রীস্তবকের প্রত্যেকটি অংশকে গর্ভপত্র (Carpel) বলে। গর্ভপত্রের তিনটি অংশ থাকে, যথা – গর্ভমুণ্ড (Stigma), গর্ভদণ্ড (Style) এবং গর্ভাশয় (Ovary)।
- কাজ – স্ত্রীস্তবক পরাগরেণু গ্রহণ করে, ডিম্বক ও ডিম্বাণু নিউক্লিয়াস উৎপন্ন করে। স্ত্রীস্তবকে নিষেক সম্পন্ন হয়, নিষেকের পর ফল ও বীজ উৎপন্ন হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলির বিবরণ চিহ্নিত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “সপুষ্পক উদ্ভিদের যৌন জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন