অষ্টম শ্রেণি বাংলা – হাওয়ার গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘হাওয়ার গান’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

হাওয়ার গান - অষ্টম শ্রেণী - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, তা কবিতা অনুসরণে লেখো।

বুদ্ধদেব বসু রচিত ‘হাওয়ার গান’ কবিতায় হাওয়ার চোখে রাত্রিবেলায় একটি ঘরের ছবি ফুটে উঠেছে। সেই ঘরে দোলনায় একটি মিষ্টি ছেলে ঘুমিয়ে আছে। আবছা ঘরের মেঝেতে কার্পেটের উপর পোষা কুকুরটি তন্দ্রাচ্ছন্ন। ঘরে জ্বলা মোমবাতির মৃদু আলোয় এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু হাওয়া যাকে খুঁজে বেড়ায়, সে বুঝি সেই ঘর থেকেও বিদায় নিয়ে চলে গেছে।

সমুদ্রে জাহাজের চলার বর্ণনা দাও।

অন্ধকার সমুদ্রের বুকে জাহাজ যখন চলে, তখন তার মাস্তুলে আলো জ্বলে। জাহাজের যাত্রীরা কেউ সিনেমা দেখে, কেউ নাচে বা গান গায়। একসময় সেই সব থেমে গিয়ে ডেক জনশূন্য হয়ে পড়ে, চাঁদ অস্তগামী হয়; অকূল অন্ধকারে শুধু দুলে ওঠা সমুদ্রের একটানা গর্জন শোনা যায়।

পৃথিবীর কোন্ কোন্ অংশে হাওয়া ঘুরে বেড়ায়, লেখো।

পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে হাওয়ার ঘোরাফেরা। গম্ভীর পাহাড়, বন্দর, ভিড়ে ভরা নগর, অরণ্য, তেপান্তরের মতো শূন্য প্রান্তর—সর্বত্রই হাওয়া ঘুরে বেড়ায়।

হাওয়ার ‘অফুরান সন্ধান’-এর মধ্যে অন্য কোনো অর্থ কি তুমি খুঁজে পাও?

কবিতার বাচ্যার্থের আড়ালে অনেক সময়ই কোনো গভীর ব্যঞ্জনা লুকিয়ে থাকে। হাওয়ার এই ‘সে কোথায়, সে কোথায় হায় রে’ বলে যে ‘অফুরান সন্ধান’, তার মধ্য দিয়ে কবি হয়তো মননশীল মানুষের চিরব্যাকুল হৃদয়ের কথাই বলতে চেয়েছেন, যে হৃদয় কোনো অসীম, অচেনা কাউকে খুঁজে পাওয়ার জন্য ছুটে চলে সারা জীবন ধরে। কাকে সে খোঁজে, তাও হয়তো সে ঠিক জানে না। তবু সারা জীবন ধরে চলে তার এই ‘অফুরান সন্ধান’।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘হাওয়ার গান’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম

সংকর কালো ও সাদা গিনিপিগের সংকরায়ণ: F1 জনুর ফিনোটাইপ ও চেকার বোর্ড | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মানুষের পুংলিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা

মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন?

মেন্ডেলকে ‘সুপ্রজননবিদ্যার জনক’ বলা হয় কেন? সংকরায়ণ পরীক্ষাটিতে মেন্ডেলের সাফল্যলাভের কারণ