অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘স্বাধীনতা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

স্বাধীনতা - অষ্টম শ্রেণী - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

কী কোনোদিন আসবে না? – (মুক্তি / পরিত্রাণ / স্বাধীনতা)।

উত্তর – স্বাধীনতা।

কয় কাঠা জমির মালিকানার কথা কবিতায় বলা হয়েছে? – (এক কাঠা / দু-কাঠা / তিন কাঠা)।

উত্তর – দুকাঠা।

স্বাধীনতা একটা শক্তিশালী কী? – (সত্তা / অনুভব / বীজপ্রবাহ)।

উত্তর – বীজপ্রবাহ।

স্বাধীনতা আমার প্রয়োজন – (তার যেমন / তাদের যেমন / তোমার যেমন)।

উত্তর – তোমার যেমন।

শূন্যস্থান পূরণ করো

ভয় অথবা ___ মধ্যে।

উত্তর – ভয় অথবা সমঝোতার মধ্যে।

অধিকার রয়েছে,/দু-পায়ের ওপর ___।

উত্তর – অধিকার রয়েছে,/দু-পায়ের ওপর দাঁড়িয়ে থাকার

___ রুটি দিয়ে কি আজ বাঁচা যায়।

উত্তর – আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘The Weavy Blues’।

তিনি কোন্ দেশের রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে পরিচিত?

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত।

কোন্ কথা শুনে শুনে কান পচে গেল?

‘সময়ে/সবই হবে, কাল একটা নূতন দিন’—কথাটি শুনে শুনে কান পচে গেল।

মৃত্যুর পরে কার, কীসের প্রয়োজন হবে না?

মৃত্যুর পরে আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না।

কী দিয়ে আজ বাঁচা যায় না?

আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচা যায় না।

আমাদেরও অন্য সকলের মতো কী কী অধিকার রয়েছে?

আমাদেরও অন্য সকলের মতন অধিকার রয়েছে—দু-পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু-কাঠা জমির মালিকানার।

কবি ল্যাংস্টন হিউজ কবে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছিলেন?

কবি ল্যাংস্টন হিউজ 1902 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1967 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু ঘটেছিল।

কবি ল্যাংস্টন হিউজের লেখা দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো।

কবি ল্যাংস্টন হিউজের দুটি বিখ্যাত বইয়ের নাম হলো—’Mule Bone’ এবং ‘Jericho-Jim Crow’।

ব্যাকরণ

নীচের প্রতিটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর –
(স্বাধীনতা, দুকাঠা, আগামীকাল, বীজপ্রবাহ)

সমাসবদ্ধ পদব্যাসবাক্যসমাসের শ্রেণি
স্বাধীনতা‘স্ব’ (নিজ)-এর অধীনতাসম্বন্ধ তৎপুরুষ
দুকোঠাদুই কাঠার সমাহারদ্বিগু
আগামীকালআগামী (আগত) যে কালকর্মধারয়
বীজপ্রবাহবীজের প্রবাহসম্বন্ধ তৎপুরুষ

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘স্বাধীনতা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

স্বাধীনতা - অষ্টম শ্রেণী - বাংলা - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

স্বাধীনতা - অষ্টম শ্রেণী - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

স্বাধীনতা - অষ্টম শ্রেণী - বাংলা - কবি পরিচিতি

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – বিষয়সংক্ষেপ

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – জেলখানার চিঠি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর