এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “বৃদ্ধি ও বিকাশ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী?
বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক: বৃদ্ধি পরিমাণগত কিন্তু বিকাশ পরিমাণগত ও গুণগত। বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটলেও বিকাশ আমৃত্যু ঘটে। বৃদ্ধির ফলে দৈহিক আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয় বৃদ্ধি ঘটলেও বিকাশের সময় কার্য সম্পাদনের উৎকর্ষতা ও সক্রিয়তা বৃদ্ধি পায়। অর্থাৎ, বৃদ্ধি কারণ হলে বিকাশ হল তার ফল।
বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো।
বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য –
| বৃদ্ধি (Growth) | বিকাশ (Development) |
| সজীব বস্তুর আকার, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় পরিবর্তনই হল বৃদ্ধি। | সজীব বস্তুতে বৃদ্ধি ও বিভেদনের ফলে যে জটিলতা আসে (সক্রিয়তা ও কার্য সম্পাদনে দক্ষতা), তাই হল বিকাশ। |
| বৃদ্ধি এক ধরনের পরিমাণগত পরিবর্তন। | বিকাশ পরিমাণগত ও গুণগত পরিবর্তন। |
| বৃদ্ধি হল কারণ। | বিকাশ হল বৃদ্ধির ফলাফল। |
| জীবের দৈহিক এবং শারীরিক অংশে বৃদ্ধি ঘটে। | জীবের ক্ষেত্রে দৈহিক, সামাজিক এবং মানসিক সমগ্র অংশেই বিকাশ ঘটে। |
| উদ্ভিদের বৃদ্ধি আমৃত্যু ঘটে, প্রাণীদেহে বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমিত। | জীবের ক্ষেত্রে আমৃত্যু বিকাশ ঘটে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কী? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “বৃদ্ধি ও বিকাশ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন