আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা”-এর কিছু “সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

রবীন্দ্রনাথের কাছে ইতিহাস কেন দুঃস্বপ্ন-কাহিনী মাত্র ছিল?
রবীন্দ্রনাথের মতে, ভারতবর্ষের ইতিহাসে রাজা, সম্রাট, যুদ্ধ, রাজনীতিসর্বস্ব কথা পড়ে একঘেয়ে লাগত। তিনি বলেছেন, এগুলি পড়ে আমরা মুখস্থ করে পরীক্ষা দিই। সেইজন্য তাঁর কাছে ভারতবর্ষের ইতিহাস ‘নিশীথকালের একটা দুঃস্বপ্নকাহিনী মাত্র’।
কেন আমাদের ইতিহাস জানা দরকার?
ইতিহাসের মধ্যে নানা যুক্তিতর্কের খতিয়ান মিশে আছে। ইতিহাসের সাক্ষ্যপ্রমাণাদি হাজির করে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক করা যায়। সেইজন্য ইতিহাস জানা দরকার।
বর্তমান যুগকে কেন বিজ্ঞানের যুগ বলা হয়?
আজকের মানুষের প্রতিদিনের জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োজন হয়। এমনকি আমাদের কথাবার্তার মধ্যেও নানাধরনের বিজ্ঞানের ছোঁয়া থাকে। সেইজন্য বর্তমান যুগকে বিজ্ঞানের যুগ বলা হয়।
ভারতের ইতিহাসকে ক-টি যুগে ভাগ করা হয় এবং কী কী?
ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়; সেগুলি হল— 1. প্রাচীন যুগ 2. মধ্যযুগ 3. আধুনিক যুগ।
ইতিহাস পড়াটা মজার কেন?
ইতিহাসের কোনো ঘটনা ও তার ফলাফল নিয়ে অনেক তর্কবিতর্ক হয়। এই তর্কবিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজার।
কে, কবে ‘History of British India’ নামে গ্রন্থ লেখেন?
1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ‘History of British India’ নামে গ্রন্থ লেখেন।
‘রাজাবলি’ নামক ইতিহাস বইতে কোন সময়ের কথা রয়েছে?
1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ‘রাজাবলি’ নামক গ্রন্থটি রচনা করেন। রাজাবলিতে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে ‘কলিযুগ’ পর্যন্ত সময়ের কথা রয়েছে।
ভারতের আধুনিক যুগের যে-কোনো দুটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করো।
ভারতের আধুনিক যুগের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হল— 1. 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ ও 2. 1930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধির আইন অমান্য আন্দোলন।
কে, কবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
1885 খ্রিস্টাব্দে মুম্বাই -তে অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
জেমস মিল তাঁর বইতে ভারতের ইতিহাসকে ক-টি ভাগে ভাগ করেন এবং কী কী?
জেমস মিল তাঁর বইতে ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেন; সেগুলি হল— 1. হিন্দু যুগ 2. মুসলিম যুগ 3. ব্রিটিশ যুগ।
ব্রিটিশ সরকার অভিহিত যে-কোনো দুটি হাঙ্গামার নাম লেখো।
ব্রিটিশ সরকার অভিহিত দুটি হাঙ্গামা হল— 1. তিতুমিরের বারাসাত বিদ্রোহ 2. সিধু-কানহুর সাঁওতাল বিদ্রোহ।
ভারতের আধুনিককালের ইতিহাসের দুটি উপাদানের নাম লেখো।
ভারতের আধুনিককালের ইতিহাসের দুটি উপাদানের নাম — 1. প্রশাসনিক কাগজপত্র ও 2. সংবাদপত্র।
উপনিবেশবাদের মূলকথা কী?
উপনিবেশবাদ হল সাম্রাজ্যবাদের পরিপূরক। উপনিবেশবাদের মূলকথা হল—একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে কোনো একটি শক্তিশালী দেশ নিজের দেশের স্বার্থে ব্যবহার করে।
কোন্ দুটি অধিবেশনে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন?
1938 খ্রিস্টাব্দের হরিপুরা এবং 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
জাতীয়তাবাদী ইতিহাস বলতে কী বোঝায়?
দেশের মানুষ যখন ভারতের ইতিহাস লেখেন তখন বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণ সাম্রাজ্যবাদের বিপরীতে উপস্থাপিত হয়। একেই জাতীয়তাবাদী ইতিহাস বলা হয়।
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়?
সাম্রাজ্যবাদ হল এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শক্তিশালী দেশ তার তুলনায় দুর্বল আর-একটি দেশের ওপর প্রভুত্ব কায়েম করে। ওই দুর্বল দেশের জনগণ, ধনসম্পদ প্রভৃতি শক্তিমান দেশটি নিজের প্রয়োজনমতো পরিচালনা করে।
আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা”-এর কিছু “সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।
আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





মন্তব্য করুন