অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – দল

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ বিভাগ” থেকে “দল” নিয়ে আলোচনা করবো। এই অংশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

ব্যাকরণ বিভাগ - দল - অষ্টম শ্রেণি - বাংলা
Contents Show

ব্যাকরণে দল শব্দটির অর্থ (ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো) – অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণসমষ্টি

ব্যাকরণে দল শব্দটির অর্থ হল – 1. অক্ষর।

‘দল’ কাকে বলে?

বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায়, তাকে দল বা অক্ষর (Syllable) বলে।

‘তরবারি’ শব্দটি উচ্চারণ করতে কতবার ঝোঁক দিতে হয়?

‘তরবারি’ শব্দটি উচ্চারণ করতে চারবার (ত-র-বা-রি) ঝোঁক দিতে হয়।

‘চন্দ্রগুপ্ত’ শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও।

‘চন্দ্রগুপ্ত’ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে-চন্‌-দ্র-গুপ্-ত।

‘উচ্চারণ’ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে – 1. উ-চ্চারণ, 2. উচ্-চা-রণ, 3. উদ্‌-চারণ, 4. উচ্চা-রণ। (ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো।)

‘উচ্চারণ’ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে – 2. উচ্-চা-রণ (যেহেতু ‘রণ’ রুদ্ধ দল তাই এখানে ‘হসন্ত’ চিহ্ন হবে, ‘হাতেকলমে’ ‘হসন্ত’ দেওয়া নেই, উত্তরে যথার্থটি দেওয়া হল)।

আমি স্কুলে যাব। – বাক্যটিতে মোট ক-টি দল আছে?

‘আমি স্কুলে যাব।’ – বাক্যটিতে মোট ছটি দল আছে – আ-মি স্কু-লে যা-ব।

আমি অষ্টম শ্রেণিতে পড়ি। – বাক্যটিতে মোট দলসংখ্যা হল – 1. চারটি, 2. সাতটি, 3. নটি, 4. দশটি। (ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো।) (হাতেকলমে)

আমি অষ্টম শ্রেণিতে পড়ি। – বাক্যটিতে মোট দলসংখ্যা হল – 3. নটি।

একটি দলবিশিষ্ট শব্দের তিনটি উদাহরণ দাও।

একটি দলবিশিষ্ট শব্দের তিনটি উদাহরণ হল – মাছ, ডিম, হাট।

এমন একটি শব্দ লেখো যেটি দুটি রুদ্ধ দল দিয়ে তৈরি।

দুটি রুদ্ধ দলবিশিষ্ট শব্দ হল – আনচান (আন্-চান)।

তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো।

তিনটি দল রয়েছে এমন একটি শব্দ হল – সন্তুষ্ট (সন্-তুষ্-ট)।

চারটি দলবিশিষ্ট শব্দের দুটি উদাহরণ দাও।

চারটি দলবিশিষ্ট শব্দের উদাহরণ হল – প্রজাপতি (প্র-জা-প-তি), মালবিকা (মা-ল-বি-কা)।

1. দুটি রুদ্ধ দল, দুটি মুক্ত দল 2. একটি রুদ্ধ দল, তিনটি মুক্ত দল 3. তিনটি রুদ্ধ দল, একটি মুক্ত দল 4. সবকটিই রুদ্ধ দল।

  1. দুটি রুদ্ধ দল, দুটি মুক্ত দল। (বিদ্যাসাগর = বিদ্‌-দ্যা-সা-গর্)

নীচের শব্দগুলির ‘দল’ বিশ্লেষণ করে কোন্ শব্দে ক-টি ‘দল’ আছে নির্দেশ করো – ধানদুর্বা, শ্যামলিমা, কণ্ঠস্বর, নৌকাডুবি, পাঁচফোড়ন, শীর্ষেন্দু, ধাঁধা, শেষ, আকাশপাতাল, আকস্মিক, বাতাস, অরণ্য।

ধানদুর্বা – ধান্-দুর্-বা (তিনটি দল)।

শ্যামলিমা – শ্যা-ম-লি-মা (চারটি দল)।

কণ্ঠস্বর – কন্-ঠ-স্বর্ (তিনটি দল)।

নৌকাডুবি – নৌ-কা-ডু-বি (চারটি দল)।

পাঁচফোড়ন – পাঁচ্-ফো-ড়ন্ (তিনটি দল)।

শীর্ষেন্দু – শীর্-ষেন্-দু (তিনটি দল)।

ধাঁধা – ধাঁ-ধা (দুটি দল)।

শেষ – শেষ (একটি দল)।

আকাশপাতাল – আ-কাশ্-পা-তাল্ (চারটি দল)।

আকস্মিক – আ-কস্-মিক্ (তিনটি দল)।

বাতাস – বা-তাস্ (দুটি দল)।

অরণ্য – অ-রণ্-ণো (তিনটি দল)।

মুক্তস্বর কী?

উচ্চারণের সময় যে স্বরগুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং যারা স্বনির্ভর, তাকেই বলে মুক্তস্বর (open syllable) ।

রুদ্ধস্বর বলতে কী বোঝো?

স্বনির্ভর ও পুরোপুরি উচ্চারিত শব্দগুলি হল মুক্তস্বর এবং পরনির্ভর ও পুরোপুরি উচ্চারিত না-হওয়া শব্দগুলি হল খণ্ডস্বর। এই মুক্তস্বর ও খণ্ডস্বর যুক্ত হয়ে রুদ্ধস্বর গঠিত হয়।

যেমন – অই (অ-মুক্তস্বর + ই-খণ্ডস্বর)। আত্ (আ-মুক্তস্বর + ত্-খণ্ডস্বর)।

দলের শ্রেণিবিভাগগুলি নির্দেশ করো।

দলকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়-

স্বরান্ত বা মুক্তদল (open syllable)।

ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল (closed syllable)।

মুক্তদল বলতে কী বোঝো?

যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে মুক্তদল বা দলে স্বরান্ত বলা হয়। যেমন – মা-তা। এখানে ‘ম্’ -এর শেষে ‘আ’ এবং ‘ত্’ -এর শেষে ‘আ’ উচ্চারিত হয়েছে। দুটিই হল মুক্তদল।

মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?

মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকায় একে স্বরান্ত অক্ষর বলা হয়। যেমন – মা-মা, জা-মা, কা-কু, রু-বি ইত্যাদি।

রুদ্ধদল কাকে বলে?

দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয়। যেমন – ধান, গম, চাল, রাগ ইত্যাদি।

হলন্ত শব্দ কাকে বলে?

শব্দান্তের ব্যঞ্জনবর্ণে যদি স্বরধ্বনি যুক্ত না থাকে তাহলে তাতে ‘হস’ চিহ্ন ব্যবহৃত হয়। এই ‘হস্’ অন্ত্য যুক্ত শব্দকেই হলন্ত শব্দ বলে। ‘রুদ্ধদল’ মূলত হলন্ত যুক্ত শব্দই হয়ে থাকে।

যেমন – বন্ধন (বন্-ধন্)

রুদ্ধদল -এর এমন নাম হওয়ার কারণ কী?

ব্যঞ্জনান্ত দলের শেষে স্বরধ্বনি না থাকায় উচ্চারণ রুদ্ধ বা আবদ্ধ হয়ে যায়, মুক্তদলের মতো এদের উচ্চারণ প্রলম্বিত নয়, তাই রুদ্ধদল -এর এমন নাম হয়েছে।

তিন রুদ্ধ দলবিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো।

তিন রুদ্ধ দলবিশিষ্ট একটি শব্দ হল-পর্বতপ্রমাণ (পর্-বত্-প্র-মাণ), শব্দটিতে পর্, বত্, মাণ হল রুদ্ধদল।

নীচের শব্দগুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল, কোনটি মুক্তদল তা লেখো – ব্যাকরণ, জলছবি, বাসযাত্রী, তাৎপর্য, পাকারাস্তা, অকালবোধন, সমাধান, নবেন্দু, টেনিদা, কবিতা।

ব্যাকরণ – ব্যা-ক-রণ্ (‘রণ্’ রুদ্ধদল)।

জলছবি – জল্-ছ-বি (‘বি’ মুক্তদল)।

বাসযাত্রী – বাস্-যাত্-রী (‘রী’ মুক্তদল)।

তাৎপর্য – তাৎ-পর্-য (‘য’ মুক্ত দল)।

পাকারাস্তা – পা-কা-রাস্-তা (‘তা’ মুক্ত দল)।

অকালবোধন – অ-কাল্-বো-ধন্ (‘ধন্’ রুদ্ধ দল)।

সমাধান – স-মা-ধান্ (‘ধান্’ রুদ্ধ দল)।

নবেন্দু – ন-বেন্-দু (‘দু’ মুক্তদল)।

টেনিদা – টে-নি-দা (‘দা’ মুক্তদল)।

কবিতা – ক-বি-তা (‘তা’ মুক্তদল)।

নীচের শব্দগুলি বিশ্লিষ্ট করো এবং শুরুর দলটি কী দল লেখো।

মর্মরিত – মর্-ম-রি-ত (‘মর্’ রুদ্ধদল)।

বারুদ – বা-রুদ্ (‘বা’ মুক্তদল)।

সোল্লাস – সোল্-লাস্ (‘সোল্’ রুদ্ধদল)।

বিধাতা – বি-ধা-তা (‘বি’ মুক্তদল)।

স্পষ্ট – স্পষ্-ট (‘স্পষ্’ রুদ্ধদল)।

আশ্চর্য – আশ্-চর্-য (‘আশ্’ রুদ্ধদল)।

পরাজয় – প-রা-জয় (‘প’ মুক্তদল)।

চতুর্দিক – চ-তুর্-দিক্ (‘চ’ মুক্তদল)।

আনন্দ – আ-নন্-দ (‘আ’ মুক্তদল)।

নির্মলা – নির্-ম-লা (‘নির্’ রুদ্ধদল)।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ বিভাগ” থেকে “দল” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অষ্টম শ্রেণি - বাংলা - ব্যাকরণ বিভাগ- বাক্যের ভাব ও রূপান্তর

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বাক্যের ভাব ও রূপান্তর

ব্যাকরণ বিভাগ - ধ্বনি পরিবর্তন - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ধ্বনি পরিবর্তন

ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন – অষ্টম শ্রেণি ইতিহাস – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বাক্যের ভাব ও রূপান্তর

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ধ্বনি পরিবর্তন

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – দল

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর