অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্যানজিয়া ও প্যানথালাসা কী?

আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলি একত্রিত অবস্থায় একটি বৃহদায়তন মহাদেশরূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলা হয়।

প্যানজিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রিত হয়ে বৃহদায়তন মহাসাগররূপে অবস্থান করত। একে প্যানথালাসা বলা হয়।

পাতসংস্থান তত্ত্বের কয়েকজন প্রবক্তার নাম লেখো।

পাতসংস্থান তত্ত্বের কয়েকজন প্রবক্তার নাম –

  • 1965 সালে উইলসন ‘প্লেট’ শব্দটি প্রথম ব্যবহার করেন এবং ধারণা দেন।
  • 1967 সালে ম্যাকেঞ্জি ও পার্কার পাতের চলন সম্পর্কে তথ্য দেন।
  • 1968 সালে মরগান ও লা পিঁশো পাতসংস্থানের বিস্তারিত ব্যাখ্যা করেন।

পাত কাকে বলে?

অথবা, শিলামণ্ডলীয় ‘পাত’ বলতে কী বোঝ?

সিয়াল ও সিমা সহ পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে অবস্থিত কতকগুলি কঠিন (Solid) ও অনমনীয় (Rigid) খণ্ড যা গুরুমণ্ডলের ওপর ভাসমান ও চলনশীল, এই খণ্ডগুলিকেই পাত (Plate) বলে।

পাতের বৈশিষ্ট্য লেখো।

পাতের বৈশিষ্ট্য –

  • পাতগুলির আয়তন 1 লক্ষ থেকে 1000 লক্ষ বর্গকিমি হতে পারে।
  • পাতগুলির গড় গভীরতা 100 কিমি অর্থাৎ, পাতগুলির আয়তনের তুলনায় বেধ কম হয়।
  • মহাদেশ, মহাসাগর অথবা মহাদেশ ও মহাসাগর দুরকম অংশ নিয়েও পাত গঠিত হতে পারে।
  • মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের চেয়ে ভারী হয়।
  • মহাসাগরীয় পাতের চেয়ে মহাদেশীয় পাত বেশি পুরু হয়।

বর্তমান পৃথিবীর এমন তিনটি পরিবর্তন উল্লেখ করো যা পাতসংস্থানের ফলে ঘটছে।

পাতসঞ্চরণের ফলে প্রশান্ত মহাসাগর আয়তনে ক্রমশ ছোটো হচ্ছে।

  • আটলান্টিক মহাসাগর আয়তনে বছরে প্রায় 2cm করে বিস্তৃত হচ্ছে।
  • হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতমালার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

নিমজ্জিত পাতসীমানা (Subducted Plate Margin) ও অধঃপাত অঞ্চল বলতে কী বোঝো?

যে পাতসীমানা বরাবর দুটি পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী (মহাসাগরীয়) পাতটি হালকা (মহাদেশীয়) পাতের নীচে নিমজ্জিত হয়, এবং কিছু অংশ অ্যাসথেনোস্ফিয়ারে প্রবেশ করে প্রচণ্ড উষ্ণতায় গলতে শুরু করে। যে সীমানা বরাবর পাতটি নিমজ্জিত হয়, তাকে নিমজ্জিত পাতসীমানা বলে ও এই সমগ্র অঞ্চলটিকে নিমজ্জন এলাকা বা অধঃপাত অঞ্চল (Subduction zone) বলে।

ভূবিদ্যা (Geology) বলতে কী বোঝো?

পৃথিবীর সৃষ্টির ইতিহাস, উপাদান, গঠনপদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা (Geology)।

ভূতাত্ত্বিক কাল (Geological Time) কাকে বলে?

পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কাল পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলে। একে বিভিন্ন যুগে (Period) ভাগ করা হয়। যেমন – আর্কিয়ান যুগ, প্যালিওজোইক যুগ, মেসোজোইক যুগ প্রভৃতি।

ট্রান্সফর্ম পাতসীমানা কী?

অথবা, নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে? উদাহরণ দাও।

যখন দুটি পাত পাশাপাশি পরস্পরকে অতিক্রম করে চলে যায়, তখন তাকে ট্রান্সফর্ম পাতসীমানা বলে। এই পাতসীমানাকে নিরপেক্ষ পাতসীমানা বলা হয়। কারণ –

এই পাত সীমানা বরাবর দীর্ঘ চ্যুতির সৃষ্টি হলেও কোনো নতুন ভূমিরূপ সৃষ্টি হয় না অথবা কোনো ভূমিরূপ ধ্বংসপ্রাপ্তও হয় না। দুটি পাতের ঘর্ষণে ভূমিকম্প হলেও ভূমিরূপে বিশাল কোনো পরিবর্তন ঘটায় না। ভূমিরূপ গঠনে এই পাতের চলন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করায় একে নিরপেক্ষ পাতসীমানা বলা হয়।

অপসারী পাতসীমানা কাকে বলে?

যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে, তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলে এবং এরূপ পাতসঞ্চরণ প্রতিসারী পাতসঞ্চরণ নামে পরিচিত। উদাহরণ – উত্তর আমেরিকান ও ইউরোপের পাত সীমানা।

অভিসারী পাতসীমানা কাকে বলে?

যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে, তাকে অভিসারী পাত সীমানা বলে এবং এই পাত সঞ্চরণ অভিসারী পাতসঞ্চরণ নামে পরিচিত। উদাহরণ – আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানা।

হিমালয় ও আল্পস পর্বতমালা সৃষ্টির জন্য কোন্ কোন্ পাত দায়ী?

হিমালয় পর্বতমালা – ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।

আল্পস্ পবর্তমালা – আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।

মহীসঞ্চরণ কী?

আলফ্রেড ওয়েগনারের মতে জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে প্যানজিয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এই খণ্ডগুলি বিভিন্ন দিকে সরতে থাকে। এই খণ্ডগুলি যা বর্তমানে মহাদেশের রূপ নিয়েছে তাদের এই প্রকার সরণকেই বলা হয় মহীসঞ্চরণ।


আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের পরীক্ষা বা চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ এই টপিক থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করতে পারেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে দেওয়া শেয়ার বাটনের মাধ্যমে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল – দ্বিতীয় অধ্যায়: পাতসংস্থান তত্ত্ব – অস্থিত পৃথিবী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণির ভূগোল – দ্বিতীয় অধ্যায়: পাতসংস্থান তত্ত্ব – অস্থিত পৃথিবী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – টীকা

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী (পাতসংস্থান তত্ত্ব) – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর