আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের নবম অধ্যায়, “ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
1. ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 খ্রিস্টাব্দের —
- 15 আগস্ট
- 26 জানুয়ারি
- 26 নভেম্বর
- 14 আগস্ট
উত্তর – 1. 15 আগস্ট
2. ভারতের সংবিধান কার্যকর হয় —
- 1950 খ্রিস্টাব্দের 26 নভেম্বর
- 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
- 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট
উত্তর – 2. 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
3. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন —
- জওহরলাল নেহরু
- ড. বি আর আম্বেদকর
- ড. রাজেন্দ্রপ্রসাদ
- সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর – 3. ড. রাজেন্দ্রপ্রসাদ
4. ভারতের মন্ত্রিসভা পরিচালিত শাসনব্যবস্থা অনুকরণ করা হয়েছে —
- ইংল্যান্ড থেকে
- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
- আয়ারল্যান্ড থেকে
- রাশিয়া থেকে
উত্তর – 1. ইংল্যান্ড থেকে
5. ভারতের ‘সংবিধানের বিবেক’ বলা হয় —
- মৌলিক কর্তব্যগুলিকে
- মৌলিক অধিকারগুলিকে
- সংবিধানের প্রস্তাবনাকে
- ধর্মনিরপেক্ষভাবে
উত্তর – 3. সংবিধানের প্রস্তাবনাকে
6. ভারত হল একটি —
- গণতান্ত্রিক রাষ্ট্র
- রাজতান্ত্রিক রাষ্ট্র
- স্বৈরতান্ত্রিক রাষ্ট্র
- ঔপনিবেশিক রাষ্ট্র
উত্তর – 1. গণতান্ত্রিক রাষ্ট্র
7. ভারত যুক্তরাষ্ট্রের প্রধান হলেন —
- প্রধানমন্ত্রী
- উপরাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি
- উপপ্রধানমন্ত্রী
উত্তর – 3. রাষ্ট্রপতি
8. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন —
- ড. রাজেন্দ্রপ্রসাদ
- সর্বপল্লী রাধাকৃষ্ণান
- ড. বি আর আম্বেদকর
- জওহরলাল নেহরু
উত্তর – 1. ড. রাজেন্দ্রপ্রসাদ
9. কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় —
- বিধানসভা
- রাজ্যসভা
- লোকসভা
- আইনসভা
উত্তর – 2. রাজ্যসভা
10. সংবিধানে বর্তমান লোকসভার সদস্যসংখ্যা —
- 294
- 550
- 245
- 556
উত্তর – 2. 550
11. লোকসভার সদস্যরা সাধারণত নির্বাচিত হন —
- চার বছরের জন্য
- পাঁচ বছরের জন্য
- ছয় বছরের জন্য
- তিন বছরের জন্য
উত্তর – 2. পাঁচ বছরের জন্য
12. লোকসভায় সভাপতিত্ব করেন —
- অধ্যক্ষ
- উপরাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
উত্তর – 1. অধ্যক্ষ
13. দেশের সাংবিধানিক প্রধান হলেন —
- প্রধান বিচারপতি
- স্পিকার
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
উত্তর – 3. রাষ্ট্রপতি
14. ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন —
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- মুখ্যমন্ত্রী
- রাজ্যপাল
উত্তর – 2. প্রধানমন্ত্রী
15. অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন —
- মুখ্যমন্ত্রী
- বিধানসভার অধ্যক্ষ
- রাজ্যপাল
- কাউন্সিলর
উত্তর – 3. রাজ্যপাল
16. রাজ্যপালকে নিয়োগ করেন —
- প্রধানমন্ত্রী
- মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
উত্তর – 3. রাষ্ট্রপতি
17. বিধানসভার সদস্যদের মেয়াদ —
- তিন বছর
- চার বছর
- পাঁচ বছর
- ছয় বছর
উত্তর – 3. পাঁচ বছর
18. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন —
- প্রফুল্ল চন্দ্র ঘোষ
- প্রফুল্ল চন্দ্র সেন
- মমতা ব্যানার্জি
- জ্যোতি বসু
উত্তর – 1. প্রফুল্ল চন্দ্র ঘোষ
19. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসনব্যবস্থা পরিচিত যে নামে —
- পৌর ব্যবস্থা
- পঞ্চায়েত ব্যবস্থা
- তদারকি ব্যবস্থা
- জেলা পরিষদ ব্যবস্থা
উত্তর – 2. পঞ্চায়েত ব্যবস্থা
20. গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে —
- পঞ্চায়েত
- পঞ্চায়েত সমিতি
- জেলাপরিষদ
- পৌরসভা
উত্তর – 3. জেলাপরিষদ
21. গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন —
- গ্রাম প্রধান
- সভাপতি
- সভাধিপতি
- কাউন্সিলর
উত্তর – 1. গ্রাম প্রধান
22. পশ্চিমবঙ্গের যে-জেলায় জেলাপরিষদ নেই —
- কলকাতা
- পূর্ব মেদিনীপুর
- মুর্শিদাবাদ
- বাঁকুড়া
উত্তর – 1. কলকাতা
23. পৌরসভার সদস্যদের বলা হয় —
- পৌরপ্রধান
- কাউন্সিলর
- গ্রাম প্রধান
- পঞ্চায়েত প্রধান
উত্তর – 2. কাউন্সিলর
24. ভারতে পৌর শাসনব্যবস্থা তৈরি হয়েছিল —
- 1876 খ্রিস্টাব্দে
- 1882 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
- 1933 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1882 খ্রিস্টাব্দে
25. বঙ্গীয় পৌর আইন তৈরি হয়েছিল —
- 1947 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
- 1952 খ্রিস্টাব্দে
- 1953 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1932 খ্রিস্টাব্দে
26. ‘পুনা’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল —
- 1932 খ্রিস্টাব্দে
- 1942 খ্রিস্টাব্দে
- 1952 খ্রিস্টাব্দে
- 1962 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1932 খ্রিস্টাব্দে
27. সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন —
- সচ্চিদানন্দ সিংহ
- ড. বি আর আম্বেদকর
- জওহরলাল নেহরু
- রাজেন্দ্র প্রসাদ
উত্তর – 2. ড. বি আর আম্বেদকর
28. ভারতীয় সংবিধানে যে ক-টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তা হল —
- সাতটি
- ছয়টি
- পাঁচটি
- চারটি
উত্তর – 2. ছয়টি
29. নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে —
- 1976 খ্রিস্টাব্দে
- 1977 খ্রিস্টাব্দে
- 1978 খ্রিস্টাব্দে
- 1979 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1976 খ্রিস্টাব্দে
30. 2002 খ্রিস্টাব্দে 86 তম সংবিধান সংশোধন যুক্ত হয়েছে —
- বয়স্ক শিক্ষা অধিকার
- মহিলা শিক্ষার অধিকার
- 6-14 পর্যন্ত শিক্ষার অধিকার
- 18-20 পর্যন্ত শিক্ষার অধিকার
উত্তর – 3. 6-14 পর্যন্ত শিক্ষার অধিকার
ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
1. 1949 খ্রিস্টাব্দের _________ (26 জানুয়ারি/26 নভেম্বর/15 আগস্ট) গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
উত্তর – 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
2. _________ (সংসদ/সংবিধান/স্তম্ভ) একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক।
উত্তর – সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক।
3. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন _________ (ড. বি আর আম্বেদকর/ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান/ড. রাজেন্দ্রপ্রসাদ)।
উত্তর – গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ড. রাজেন্দ্রপ্রসাদ।
4. _________ (1950/1952/1976) খ্রিস্টাব্দের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি সংবিধানে ভারত সম্পর্কে যুক্ত হয়েছে।
উত্তর – 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি সংবিধানে ভারত সম্পর্কে যুক্ত হয়েছে।
5. _________ (মার্কিন যুক্তরাষ্ট্র/আয়ারল্যান্ড/রাশিয়া)-র অনুকরণে ভারতের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে।
উত্তর – আয়ারল্যান্ড-র অনুকরণে ভারতের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে।
6. ভারতের সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেন _________ (জওহরলাল নেহরু/নন্দলাল বসু/রবীন্দ্রনাথ ঠাকুর)।
উত্তর – ভারতের সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেন জওহরলাল নেহরু।
7. সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনব্যবস্থার উৎস _________ (রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী/ভারতের জনগণ)।
উত্তর – সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনব্যবস্থার উৎস ভারতের জনগণ।
8. ভারতের সাংবিধানিক প্রধান হলেন _________ (প্রধানমন্ত্রী/রাজ্যপাল/রাষ্ট্রপতি)।
উত্তর – ভারতের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি।
9. পদাধিকার বলে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন _________ (লোকসভায়/রাজ্যসভায়/বিধানসভায়)।
উত্তর – পদাধিকার বলে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন রাজ্যসভায়।
10. উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত _________ (চার/পাঁচ/ছয়) বছর।
উত্তর – উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত পাঁচ বছর।
11. ভারতের কেন্দ্রীয় আইনসভা _________ (সংসদ/সুপ্রিমকোর্ট/হাইকোর্ট) নামে পরিচিত।
উত্তর – ভারতের কেন্দ্রীয় আইনসভা সংসদ নামে পরিচিত।
12. রাজ্যসভার সদস্যরা _________ (5/6/7) বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন।
13. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম _________ (রাজ্যসভা/লোকসভা/বিধান পরিষদ)।
উত্তর – ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম রাজ্যসভা।
14. _________ (রাষ্ট্রপতি/ স্পিকার/সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি) প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন।
উত্তর – রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন।
15. রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম _________ (বিধানসভা/বিধান পরিষদ/বিধান সমিতি)।
উত্তর – রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ।
16. রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন _________ (মুখ্যমন্ত্রী/রাষ্ট্রপতি/রাজ্যপাল)।
উত্তর – রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল।
17. _________ (1950/1960/1969) খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলোপ করা হয়।
উত্তর – 1969 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলোপ করা হয়।
18. রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা _________ (প্রধানমন্ত্রী/মুখ্যমন্ত্রী/অধ্যক্ষ)।
উত্তর – রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মুখ্যমন্ত্রী।
19. পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনব্যবস্থা _________ (দুটি/তিনটি/চারটি) ভাগে বিভক্ত।
উত্তর – পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনব্যবস্থা দুটি ভাগে বিভক্ত।
20. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় _________ (দুটি/তিনটি/চারটি) স্তর রয়েছে।
উত্তর – পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে।
21. পঞ্চায়েত আইন অনুসারে _________ (প্রতি মাসে/দু-মাস অন্তর/ছ-মাস অন্তর) পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক।
উত্তর – পঞ্চায়েত আইন অনুসারে প্রতি মাসে পঞ্চায়েতের সভা ডাকা বাধ্যতামূলক।
22. ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব _________ (গ্রাম পঞ্চায়েত/পঞ্চায়েত সমিতি/জেলা- পরিষদ)-কে দেওয়া হয়েছে।
উত্তর – ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব পঞ্চায়েত সমিতি-কে দেওয়া হয়েছে।
23. জেলাপরিষদের অধিবেশন _________ (প্রতি মাসে/দু-মাস অন্তর/তিন মাস অন্তর) ডাকা বাধ্যতামূলক।
উত্তর – জেলাপরিষদের অধিবেশন তিন মাস অন্তর ডাকা বাধ্যতামূলক।
24. 1882 খ্রিস্টাব্দে _________ (লর্ড কার্জন/লর্ড রিপন/লর্ড লিটন)-এর উদ্যোগে ভারতে পৌর শাসনব্যবস্থা তৈরি হয়েছিল।
উত্তর – 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন-এর উদ্যোগে ভারতে পৌর শাসনব্যবস্থা তৈরি হয়েছিল।
25. স্বাধীন ভারতের সংবিধানের রূপকার _________ (জওহরলাল নেহরু/ড. বি আর আম্বেদকর/ড. রাজেন্দ্রপ্রসাদ)।
উত্তর – স্বাধীন ভারতের সংবিধানের রূপকার ড. বি আর আম্বেদকর।
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও
1. ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি।
উত্তর – ঠিক
2. 1946 খ্রিস্টাব্দের 26 নভেম্বর ভারতের ‘গণপরিষদ’ গঠিত হয়।
উত্তর – ভুল
3. ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের ‘আত্মা’ বলা হয়।
উত্তর – ঠিক
4. ভারত একটি ধর্মাশ্রিত রাষ্ট্র।
উত্তর – ভুল
5. ‘গণতন্ত্র’ বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে বোঝানো হয়েছে।
উত্তর – ঠিক
6. ভারত রাষ্ট্রের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
উত্তর – ভুল
7. ভারতের সংসদ কেবলমাত্র এককক্ষবিশিষ্ট।
উত্তর – ভুল
8. ভারতের রাষ্ট্রপতি হলেন নামসর্বস্ব শাসক।
উত্তর – ঠিক
9. রাজ্যসভার সদস্যরা ছ-বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – ঠিক
10. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।
উত্তর – ঠিক
11. লোকসভায় উপাধ্যক্ষ সভার কাজ পরিচালনা করেন।
উত্তর – ভুল
12. ভারতের প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রের প্রকৃত পরিচালক।
উত্তর – ঠিক
13. পশ্চিমবঙ্গের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
উত্তর – ভুল
14. রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল।
উত্তর – ঠিক
15. রাজ্যপাল রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন।
উত্তর – ভুল
16. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সরোজিনী নাইডু।
উত্তর – ভুল
17. পঞ্চায়েত ব্যবস্থা হল পৌর এলাকার স্বায়ত্তশাসন।
উত্তর – ভুল
18. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত।
উত্তর – ঠিক
19. পঞ্চায়েত সদস্যরা ছ-বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর – ভুল
20. কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়।
উত্তর – ঠিক
21. পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।
উত্তর – ঠিক
22. জেলাপরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি।
উত্তর – ঠিক
23. পৌর অঞ্চলকে কতগুলি গ্রামে ভাগ করা হয়।
উত্তর – ভুল
24. অস্পৃশ্য মানুষদের হরিজন কিংবা দলিত বলা হয়ে থাকে।
উত্তর – ঠিক
25. 1932 খ্রিস্টাব্দে গান্ধী ও আম্বেদকরের মধ্যে ‘পুনা’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
উত্তর – ঠিক
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো
1.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| (i) 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর | (a) সংবিধান | (i) → (c) |
| (ii) 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি | (b) স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম | (ii) → (d) |
| (iii) দেশের সার্বভৌমত্বের প্রতীক | (c) গণপরিষদে সংবিধান গ্রহণ | (iii) → (a) |
| (iv) 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট | (d) সংবিধান কার্যকর | (iv) → (b) |
2.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| (i) পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল | (a) প্রধানমন্ত্রী | (i) → (d) |
| (ii) ভারতের শেষ গভর্নর জেনারেল | (b) 1947 খ্রিস্টাব্দে | (ii) → (c) |
| (iii) ভারতের স্বাধীনতা লাভ | (c) লর্ড মাউন্টব্যাটেন | (iii) → (b) |
| (iv) ভারত রাষ্ট্রের প্রকৃত শাসক | (d) চক্রবর্তী রাজাগোপালাচারী | (iv) → (a) |
3.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| (i) পৃথিবীর সবচেয়ে বড়ো লিখিত সংবিধান | (a) লর্ড রিপন | (i) → (d) |
| (ii) স্বাধীন ভারতের খসড়া কমিটির চেয়ারম্যান | (b) পঞ্চায়েত ব্যবস্থা | (ii) → (c) |
| (iii) গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা | (c) ড. বি. আর. আম্বেদকর | (iii) → (b) |
| (iv) পৌর শাসন ব্যবস্থা | (d) ভারতীয় সংবিধান | (iv) → (a) |
4.
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | উত্তর |
| (i) প্রথম মহিলা প্রধানমন্ত্রী | (a) ইন্দিরা গান্ধী | (i) → (a) |
| (ii) লোকসভার মহিলা স্পিকার | (b) মীরা কুমার | (ii) → (b) |
| (iii) প্রথম মহিলা রাষ্ট্রপতি | (c) মমতা বন্দ্যোপাধ্যায় | (iii) → (d) |
| (iv) পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী | (d) প্রতিভা পাটিল | (iv) → (c) |
অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে?
ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়?
ভারতের সংবিধানে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
ভারতের সংবিধানে কোন দেশ থেকে মন্ত্রিপরিষদের ধারণা গ্রহণ করা হয়েছে?
ভারতের সংবিধানে কোন দেশ থেকে নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে?
ভারতের সংবিধানে কোন দেশ থেকে মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করা হয়েছে?
ভারতের ‘সংবিধানের আত্মা’ কোনটিকে বলা হয়?
কোন্ সংশোধনীতে ভারতকে ‘সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ’ বলা হয়েছে?
ভারতের সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন?
ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ কে করেন?
ভারত রাষ্ট্রের প্রধান কে?
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে কী বলা হয়?
উচ্চকক্ষে বা রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষকে কী বলা হয়?
নিম্নকক্ষ বা লোকসভায় কে সভাপতিত্ব করেন?
বর্তমানে লোকসভার সদস্যসংখ্যা কত?
লোকসভার সদস্যপদপ্রার্থীর বয়স কত হতে হয়?
ভারতের সংসদীয় শাসনব্যবস্থার প্রধান কে?
ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে?
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
কে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগ রক্ষা করেন?
পশ্চিমবঙ্গের একমাত্র আইনসভার নাম কী?
রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে?
রাজ্যপালকে কে নিয়োগ করেন?
কবে পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ করা হয়?
বিধানসভার সদস্যদের মেয়াদ কত বছর?
রাজ্য মন্ত্রিসভার প্রধান কে?
মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
পশ্চিমবঙ্গের স্থানীয় শাসনব্যবস্থা ক-টি ভাগে বিভক্ত?
পঞ্চায়েত ব্যবস্থা কাকে বলে?
পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী?
গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয়?
গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
পঞ্চায়েতের সভা কত মাস অন্তর ডাকা বাধ্যতামূলক?
পঞ্চায়েত সমিতির প্রধানকে কী বলা হয়?
পঞ্চায়েত সমিতির সভা কত মাস অন্তর ডাকা হয়?
জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়?
জেলা পরিষদের অধিবেশন কত মাস অন্তর ডাকা বাধ্যতামূলক?
পৌরসভা কাকে বলে?
পৌরসভার সদস্যদের কী বলা হয়?
ভারতে পৌর শাসনব্যবস্থা কার উদ্যোগে তৈরি হয়েছিল?
কবে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়েছিল?
কবে পারিবারিক হিংসারোধ আইন পাস হয়েছিল?
স্বাধীন ভারতের সংবিধানের রূপকার কে ছিলেন?
‘দলিত’ কাদের বলা হয়?
কবে ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল?
ভারতের সংবিধানে কবে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল?
আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের নবম অধ্যায়, “ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।
আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





মন্তব্য করুন