অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘ভূমিকম্প’ (Earthquake) থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - অস্থিত পৃথিবী - ভূমিকম্প - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভূমিকম্প (Earthquake) কাকে বলে?

সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠলে, সেই কম্পনকে ভূমিকম্প বলে। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্র (Centre) কাকে বলে?

ভূপৃষ্ঠের নীচে ভূ-অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয়, তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50-100 কিমি গভীরে হয়ে থাকে।

ভূমিকম্পের উপকেন্দ্র (Epicentre) কাকে বলে?

ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে অর্থাৎ, সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায়, তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এখানেই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে।

ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র

আইসোসিসমাল লাইন (Isoseismal Line) কাকে বলে?

ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়, সেই রেখাকে সমতীব্রতা রেখা বা আইসোসিসমাল লাইন বলে। এই রেখাগুলি সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়।

ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র কাকে বলে?

ভূপৃষ্ঠে ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানটিকে ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র বলে। উপকেন্দ্র ও প্রতিপাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব 180°।

প্রাথমিক তরঙ্গ কী?

ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে পৌঁছায়, তাকে প্রাথমিক তরঙ্গ (Primary wave) বা P তরঙ্গ বলে।

ভারতের কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের উল্লেখ করো।

সালঅঞ্চলতীব্রতা (রিখটার স্কেলে)
1988বিহার-নেপাল সীমান্ত6.5
1991উত্তরকাশী (উত্তরাখণ্ড)6.6
1993লাতুর (মহারাষ্ট্র)7.0
2001ভুজ (গুজরাট)7.9
2005জম্মু ও কাশ্মীর7.4
2012ভারত-মায়ানমার সীমান্ত5.7

বিপর্যয় ব্যবস্থাপনা (Disaster Management) বলতে কী বোঝো?

ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, খরা, বন্যা প্রভৃতি বিপর্যয় প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিপর্যয় অবস্থা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা ও কর্মসূচিকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে।

সুনামি কাকে বলে?

সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্প হলে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, একে জাপানি ভাষায় সুনামি (Tsunami) বলে।

সিসমোগ্রাফ কী?

যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের তীব্রতা, স্থায়িত্ব এবং উৎসস্থল পরিমাপ ও লিপিবদ্ধ করা হয়, তাকে সিসমোগ্রাফ (Seismograph) বা ভূমিকম্প লিখন যন্ত্র বলে।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘ভূমিকম্প’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - ভূমিকম্প - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর