অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ‘মেঘ ও বৃষ্টি’ থেকে কিছু ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) - পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

তুষার (Frost) ও তুহিন (Rime) -এর মধ্যে পার্থক্য লেখো।

তুষার (Frost) ও তুহিন (Rime)-এর মধ্যে পার্থক্য –

বিষয়তুষার (Frost)তুহিন (Rime)
প্রকৃতিতুষার ঘনীভবন ও অধঃক্ষেপণের মিলিত রূপ।তুহিন ঘনীভবনের একটি রূপ।
সৃষ্টিবায়ুস্তরের উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তুষারকণায় পরিণত হয় ও তুষারপাত রূপে ঝরে পড়ে।শিশিরবিন্দু আরও শীতল হলে ঘনীভূত হয়ে জমাট বেঁধে তুহিনে পরিণত হয়।
ওজনতুহিন অপেক্ষা এটি ভারী।তুষারের থেকে তুহিন হালকা।

শিশির (Dew) ও কুয়াশার (Fog) মধ্যে পার্থক্যগুলি লেখো।

শিশির (Dew) ও কুয়াশার (Fog) মধ্যে পার্থক্য –

বিষয়শিশির (Dew)কুয়াশা (Fog)
সংজ্ঞাশীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে, ওই বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু তৈরি হয়। একে শিশির বলে।শীতলতার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় এবং ধোঁয়ার মতো ভাসতে থাকে, একে কুয়াশা বলে।
অবস্থানশিশির সাধারণত ঘাস, ছোটো গাছের পাতা, ঘরের চাল ইত্যাদির ওপর জমা হয়।ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে ধোঁয়ার মতো ভাসতে থাকে।
তাপমাত্রাকুয়াশার তুলনায় কম তাপমাত্রায় ঘনীভূত হয়।শিশিরের তুলনায় বেশি তাপমাত্রায় ঘনীভূত হয়।
দৃশ্যমানতাএক্ষেত্রে দূরের জিনিস দেখতে কোনো অসুবিধা হয় না।চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকলে দূরের জিনিস দেখা যায় না।

আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ও চরম আর্দ্রতার (Absolute Humidity) মধ্যে পার্থক্য লেখো।

আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ও চরম আর্দ্রতার (Absolute Humidity) মধ্যে পার্থক্য –

বিষয়আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)চরম আর্দ্রতা (Absolute Humidity)
সংজ্ঞাকোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকে, ওই একই উষ্ণতা ও চাপে ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য আর যতটা জলীয় বাষ্প প্রয়োজন—এই দুয়ের শতকরা অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত অনুপাতকে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলে।
এককআপেক্ষিক আর্দ্রতা শতকরা (%) এককে প্রকাশ করা হয়।চরম আর্দ্রতা মূলত গ্রাম (gram) এককে প্রকাশ করা হয়।
প্রকৃতিএটি বায়ুমণ্ডলের দুটি ভিন্নধর্মী জলীয় বাষ্পপূর্ণ বায়ুর অনুপাত।এটি বায়ুমণ্ডলের একটি বিশেষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ওজন।
পরিবর্তনবায়ুমণ্ডলীয় উষ্ণতার পরিবর্তনে আপেক্ষিক আর্দ্রতার দ্রুত পরিবর্তন ঘটে।বায়ুমণ্ডলে এর পরিবর্তন খুব ধীর গতিতে হয়।
গুরুত্বআবহাওয়াগত ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।আবহাওয়াগত ক্ষেত্রে এর গুরুত্ব খুব কম।

প্রতিবাদ ঢাল (Windward Side) ও অনুবাত ঢালের (Leeward Side) পার্থক্য লেখো।

প্রতিবাদ ঢাল (Windward Side) ও অনুবাত ঢালের (Leeward Side) পার্থক্য –

বিষয়প্রতিবাদ ঢাল (Windward Side)অনুবাত ঢাল (Leeward Side)
সংজ্ঞাপর্বতের যে ঢালে উষ্ণ-আর্দ্র বায়ু বাধা পায়, তাকে প্রতিবাদ ঢাল বলে।পর্বতের প্রতিবাদ ঢালের বিপরীত দিকের ঢালকে অনুবাত ঢাল বলে।
বায়ুপ্রতিবাদ ঢালে বায়ু ক্রমশ উপরে ওঠে ও শীতল হতে থাকে।এই ঢালে বায়ু ক্রমশ নিচের দিকে নামে ও উষ্ণ হতে থাকে।
বৃষ্টিপাতউষ্ণ-আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।এই ঢালে বায়ু ক্রমশ উষ্ণ হওয়ায় এবং জলীয় বাষ্প না থাকায় ঘনীভূত হতে পারে না। ফলে, বৃষ্টি খুব কম হয়।
উদাহরণপশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল।পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।

সম্পৃক্ত বায়ু (Saturated Air) ও অসম্পৃক্ত বায়ুর (Unsaturated Air) মধ্যে পার্থক্য লেখো।

সম্পৃক্ত বায়ু (Saturated Air) ও অসম্পৃক্ত বায়ুর (Unsaturated Air) মধ্যে পার্থক্য –

বিষয়সম্পৃক্ত বায়ু (Saturated Air)অসম্পৃক্ত বায়ু (Unsaturated Air)
সংজ্ঞাকোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট পরিমাণ বায়ু যখন সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করে, তাকে সম্পৃক্ত বায়ু বলে।কোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকা উচিত, তার থেকে কম জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে অসম্পৃক্ত বায়ু বলে।
আপেক্ষিক আর্দ্রতাসম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%।এর আপেক্ষিক আর্দ্রতা 100%-এর কম হয়।
অপর নামএর বিকল্প নাম পরিপৃক্ত বায়ু।এর কোনো বিকল্প নাম নেই।

পরিচলন (Convective), শৈলোৎক্ষেপ (Orographic) ও ঘূর্ণবাত (Cyclonic) জনিত বৃষ্টিবাতের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলি লেখো।

অথবা, পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো।

পরিচলন (Convective), শৈলোৎক্ষেপ (Orographic) ও ঘূর্ণবাত (Cyclonic) জনিত বৃষ্টিবাতের মধ্যে তুলনামূলক পার্থক্য –

বিষয়পরিচলন বৃষ্টিপাত (Convective)শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত (Orographic)ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত (Cyclonic)
সংজ্ঞাসূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি বাষ্পীভূত হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত বলে।জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতগাত্রে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।উষ্ণ ও শীতল বায়ু পরস্পর সীমান্তে মিলিত হয়ে অথবা গভীর নিম্নচাপ কেন্দ্রে বায়ু প্রবেশ করে ঊর্ধ্বগামী হওয়ার সময়ে হওয়া বৃষ্টিপাতকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে।
সংঘটনের স্থানমূলত নিরক্ষীয় ও উপকূল অঞ্চলে সংঘটিত হয়।যে-কোনো পার্বত্য অঞ্চলে সংঘটিত হয়।ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হয়।
সময়প্রায় প্রতিদিন বিকেলে হয়।বিশেষ বিশেষ ঋতুতে হয়।বিশেষ বিশেষ সময়ে সংঘটিত হয়।
উৎপত্তির কারণজলভাগের বাষ্পীভবন ও ঊর্ধ্বগামী হয়ে ঘনীভবন হয়।জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে পর্বত দ্বারা বাধা প্রদান।উষ্ণ ও শীতল বায়ুর পরস্পর সীমান্তে আগমন অথবা হঠাৎ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি।
বৃষ্টিপাতের প্রকৃতিখানিকক্ষণ ভীষণ বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়।বেশ কিছুক্ষণ বৃষ্টি চলে।নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবৃষ্টি দীর্ঘস্থায়ী ও ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবৃষ্টি স্বল্পস্থায়ী হয়।

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ‘মেঘ ও বৃষ্টি’ থেকে কিছু ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মেঘ ও বৃষ্টি - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

মেঘ ও বৃষ্টি - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মেঘ ও বৃষ্টি - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – টীকা

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মেঘ ও বৃষ্টি (পঞ্চম অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর