অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন

অষ্টম শ্রেণির ভূগোল সপ্তম অধ্যায়: মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর)

পরিবেশের অবনমন (Environmental Degradation) ও পরিবেশ দূষণ (Environmental Pollution) মধ্যে পার্থক্য লেখো।

অথবা, উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও।
অথবা, পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক?

বিষয়পরিবেশের অবনমন (Environmental Degradation)পরিবেশ দূষণ (Environmental Pollution)
ধারণাপার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হল পরিবেশের অবনমন।প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের কলুষিত হওয়াই হল পরিবেশ দূষণ।
প্রকৃতিপরিবেশ দূষণ পরিবেশের অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র।
আবশ্যিকতাপরিবেশের অবনমন হলেই দূষণ হবে এমন নয়। যেমন – জীববৈচিত্র্য হ্রাস।দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবেই।
উদাহরণদীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়া, উর্বরতা নষ্ট হওয়া, মাটি ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমনের উদাহরণ।মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়।

পরিবেশের অবনমন (Environmental Degradation) ও পরিবেশের বিপর্যয় (Environmental Disaster) মধ্যে পার্থক্য লেখো।

পরিবেশের অবনমন (Environmental Degradation) ও পরিবেশের বিপর্যয় (Environmental Disaster) মধ্যে পার্থক্য –

বিষয়পরিবেশের অবনমন (Environmental Degradation)পরিবেশের বিপর্যয় (Environmental Disaster)
ধারণাপার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হল পরিবেশের অবনমন।প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে যখন জীবকুলের স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তাকে পরিবেশের বিপর্যয় বলে।
ক্ষয়ক্ষতিপরিবেশ ও মানুষের ধীরে ধীরে ক্ষতি করে।বিপর্যয়ের ফলে মানুষ ও প্রকৃতির দ্রুত ক্ষতি সাধিত হয়।
আবশ্যিকতাপরিবেশের অবনমন ঘটলেই বিপর্যয় হয় না।বিপর্যয় পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে।
উদাহরণজীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসার প্রভৃতি পরিবেশের অবনমনের উদাহরণ।বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত পরিবেশের বিপর্যয়ের উদাহরণ।

প্রাকৃতিক দুর্যোগ (Environmental Hazard) ও প্রাকৃতিক বিপর্যয় (Environmental Disaster) মধ্যে পার্থক্য লেখো।

প্রাকৃতিক দুর্যোগ (Environmental Hazard) ও প্রাকৃতিক বিপর্যয় (Environmental Disaster) মধ্যে পার্থক্য –

বিষয়প্রাকৃতিক দুর্যোগ (Environmental Hazard)প্রাকৃতিক বিপর্যয় (Environmental Disaster)
ধারণাদুর্যোগ হল প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট সেই ঘটনা যা পরিবেশের অবনমন ঘটায়।দুর্যোগের প্রভাবে জীবকুলের যে ক্ষয়ক্ষতি হয়, তাকেই বিপর্যয় বলে।
কারণ ও ফলদুর্যোগ হল বিপর্যয়ের কারণ।বিপর্যয় হল দুর্যোগের ফল।
আবশ্যিকতাদুর্যোগ হলেই বিপর্যয় হয় না। যেমন— সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড়।বিপর্যয় হতে হলে তার পূর্বে দুর্যোগ হওয়া আবশ্যিক।
উদাহরণবন্যা, খরা প্রভৃতি।বন্যা বা খরার ফলে জীবনহানি, ফসলের ক্ষয়ক্ষতি প্রভৃতি।

প্রাকৃতিক পরিবেশ (Natural Environment) ও অপ্রাকৃতিক পরিবেশের (Manmade Environment) মধ্যে প্রভেদ দেখাও।

প্রাকৃতিক পরিবেশ (Natural Environment) ও অপ্রাকৃতিক পরিবেশের (Manmade Environment) মধ্যে প্রভেদ –

বিষয়প্রাকৃতিক পরিবেশ (Natural Environment)অপ্রাকৃতিক পরিবেশ (Manmade Environment)
সংজ্ঞাআমাদের চারপাশের প্রকৃতিই হল প্রাকৃতিক পরিবেশ।পরিবেশের যে-সমস্ত উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মনুষ্যসৃষ্ট, তাকে অপ্রাকৃতিক পরিবেশ বলে।
উপাদানএর উপাদানগুলি হল – 1. ভৌগোলিক অবস্থান, 2. ভূপ্রকৃতি, 3. জলবায়ু, 4. মৃত্তিকা, 5. জীবজন্তু ইত্যাদি।এর উপাদানগুলি হল – 1. জনবসতি, 2. শিক্ষা, 3. সংস্কৃতি, 4. অর্থনৈতিক পরিবেশ ইত্যাদি।
মানুষের ভূমিকাএটি সৃষ্টিতে মানুষের ভূমিকা একেবারেই নেই।এটি সৃষ্টিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের বিশাল ভূমিকা রয়েছে।

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু ‘পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে শেয়ার বাটনে ক্লিক করে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক - অষ্টম শ্রেণি ভূগোল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর