এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মনুষ্য ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? দুটি উদাহরণ সহযোগে লেখো। মনুষ্য ক্রিয়াকলাপ কীভাবে পরিবেশের ক্ষতি করে?” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” (Nitrogen Cycle) অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (WBBSE Board) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মনুষ্য ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? (দুটি উদাহরণ)
মানুষের দ্বারা সৃষ্ট বিভিন্ন ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিচে দুটি উদাহরণ দেওয়া হলো –
- কৃষিজমিতে নাইট্রোজেনযুক্ত সারের ব্যবহার – কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। এর ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, যা নাইট্রোজেন চক্রের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত করে।
- জীবাশ্ম জ্বালানির দহন – বিভিন্ন জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বাতাসে নাইট্রোজেনের পরিমাণ (বিশেষ করে নাইট্রোজেনের অক্সাইড) বৃদ্ধি করে। এটি ক্রমশ জলীয় বাষ্পের সঙ্গে মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টি (Acid Rain) ঘটায়, যার ফলে জমিতে ও জলাশয়ে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
মনুষ্য ক্রিয়াকলাপ কীভাবে পরিবেশের ক্ষতি করে?
মানুষের দ্বারা সৃষ্ট বিভিন্ন ক্রিয়াকলাপ পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে, যেমন—
- বায়ুদূষণ ও বিশ্ব উষ্ণায়ন – জীবাশ্ম জ্বালানির দহন এবং অটোমোবাইল থেকে নির্গত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি, যেমন – নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), নাইট্রিক অক্সাইড (NO) ইত্যাদি অন্যতম গ্রিনহাউস গ্যাস। এরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে (Global Warming) এবং পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে।
- জলদূষণ ও জলজ জীবের মৃত্যু – অতিরিক্ত নাইট্রোজেনঘটিত যৌগ ব্যবহারের ফলে তা বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে পড়ে। এটি জলে দ্রবীভূত হয়ে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে, যার ফলে জলে বসবাসকারী জীবের মৃত্যু ঘটে এবং ভয়াবহ জলদূষণ (Water Pollution) হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে নাইট্রোজেন চক্রের ওপর মানুষের প্রভাব সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উপকারী হয়েছে। আপনাদের পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment