এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রোজেন চক্রে অণুজীবদের ভূমিকা কী? পতঙ্গভুক উদ্ভিদরা কীভাবে মাটিতে N₂-এর মাত্রা বৃদ্ধি করে?” — নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ কী?
এটি একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন মিথোজীবী ও স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, তাদের দেহে উপস্থিত নাইট্রোজিনেজ উৎসেচক দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বিজারিত করে কোশস্থ প্রোটোপ্লাজমে আবদ্ধ করে এবং অ্যামোনিয়ায় রূপান্তরিত করে।
জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী জীবাণুর নাম:
জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণকারী প্রধান দুটি জীবাণু হল:
- Rhizobium (রাইজোবিয়াম)
- Azotobacter (অ্যাজোটোব্যাকটর)
প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণ (বজ্রপাতের ভূমিকা)
অণুজীব ছাড়াও প্রাকৃতিক উপায়ে, বিশেষ করে বজ্রপাতের মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। এই প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয়:
- আকাশে যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা বজ্রপাত হয়, তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড (NO) তৈরি করে।
- এটি পরে আরও অক্সিজেনের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইডে (NO₂) পরিণত হয়।
- এই গ্যাস বৃষ্টির জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড (HNO₃) এবং নাইট্রাস অ্যাসিড (HNO₂) রূপে মাটিতে নেমে আসে।
- এরপর এরা মাটির বিভিন্ন ক্ষারকের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ (যেমন— পটাশিয়াম নাইট্রেট) তৈরি করে মাটিতে মিশে যায়, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের পুষ্টি জোগায়।
পতঙ্গভুক উদ্ভিদরা কীভাবে মাটিতে নাইট্রোজেনের (N₂) মাত্রা বৃদ্ধি করে?
কলসপত্রী (Pitcher plant), সূর্যশিশির (Sundew), পাতাঝাঁঝি প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদ সাধারণত নাইট্রোজেন-বিহীন বা নাইট্রোজেনের ঘাটতিযুক্ত মাটিতে জন্মায়। নিজেদের পুষ্টির জন্য প্রয়োজনীয় নাইট্রোজেনের চাহিদা মেটাতে এরা বিভিন্ন পতঙ্গ ধরে তাদের দেহ থেকে প্রোটিন বা নাইট্রোজেনঘটিত উপাদান শোষণ করে।
পরবর্তীকালে, যখন এই উদ্ভিদগুলির পাতা, মৃতদেহ বা পাচিত পতঙ্গের অবশিষ্টাংশ মাটিতে ঝরে পড়ে এবং বিয়োজক (যেমন- ব্যাকটেরিয়া ও ছত্রাক) দ্বারা বিয়োজিত হয়, তখন সেই আবদ্ধ নাইট্রোজেন পুনরায় মাটিতে মিশে যায়। এইভাবে পতঙ্গভুক উদ্ভিদরা পরোক্ষভাবে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রোজেন চক্রে অণুজীবদের ভূমিকা কী? পতঙ্গভুক উদ্ভিদরা কীভাবে মাটিতে N₂-এর মাত্রা বৃদ্ধি করে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে।
আশা করি, পিউ মণ্ডল-এর লেখা এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment